1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

রাজধানীতে বুয়েট উদ্ভাবিত পরিবেশবান্ধব ই-রিকশার পাইলটিং কর্মসূচির উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি : মোঃ আনোয়ার হোসেন ঢাকা, ৩ জানুয়ারি ২০২৬ (শনিবার)
  • প্রকাশের সময় : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ১৪২ বার পঠিত

রাজধানীতে বুয়েট উদ্ভাবিত পরিবেশবান্ধব ই-রিকশার পাইলটিং কর্মসূচির উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি : মোঃ আনোয়ার হোসেন
ঢাকা, ৩ জানুয়ারি ২০২৬ (শনিবার)

রাজধানী ঢাকায় প্রথমবারের মতো বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) উদ্ভাবিত তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত পরিবেশবান্ধব ই-রিকশার পাইলটিং কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

শনিবার সকালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন আফতাবনগর এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন জিগাতলা এলাকায় পৃথক দুটি অনুষ্ঠানের মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

সকাল সাড়ে ৯টায় আফতাবনগরে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে বাড্ডা–রামপুরা সড়ক থেকে আফতাবনগরে প্রবেশকারী নির্ধারিত সড়কে ই-রিকশার পরীক্ষামূলক চলাচলের অনুমতি দেওয়া হয়। অপরদিকে, সকাল ১১টায় জিগাতলায় আয়োজিত অনুষ্ঠানে প্রাথমিকভাবে ধানমণ্ডি এলাকায় নতুন ই-রিকশা এবং মতিঝিল এলাকায় প্যাডেল রিকশা থেকে রূপান্তরিত ই-রিকশা চলাচলের অনুমোদন দেওয়া হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আদিলুর রহমান খান, সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন, প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়নবিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহমুদুল হাসান।

অনুষ্ঠানে স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, ঢাকার বাস্তবতায় ই-রিকশা চালু করতে হলে নকশা, কাঠামো, ব্রেকিং সিস্টেম ও ব্যাটারি নিরাপত্তা বৈজ্ঞানিকভাবে পরীক্ষিত হওয়া জরুরি। এই পাইলট প্রকল্পের মাধ্যমে বাস্তব সড়কে সেই মান যাচাই করা হচ্ছে। তিনি আরও বলেন, অনিয়ন্ত্রিত ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক নিয়ন্ত্রণ করে একটি শৃঙ্খলিত নগর পরিবহন ব্যবস্থা গড়ে তোলাই এই উদ্যোগের লক্ষ্য।

সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, দুর্ঘটনার মূল কারণ রাস্তার অভাব নয়, বরং বিশৃঙ্খলা ও নিয়ম না মানা। নিরাপদ ও শৃঙ্খলিত পরিবহন নিশ্চিত করতেই এই ই-রিকশা পাইলটিং হিসেবে চালু করা হয়েছে।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন বলেন, ই-রিকশা একটি পরিকল্পিত নগর পরিবহন ব্যবস্থার অংশ, যেখানে প্রযুক্তি ও ব্যবস্থাপনার সমন্বয় অপরিহার্য।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, প্রশিক্ষিত ও লাইসেন্সধারী চালকরাই নির্ধারিত এলাকায় ই-রিকশা চালাতে পারবেন, যা যাত্রী নিরাপত্তা ও সড়ক শৃঙ্খলা নিশ্চিত করবে।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহমুদুল হাসান বলেন, পাইলট প্রকল্পের অভিজ্ঞতার ভিত্তিতে ভবিষ্যতে পুরো নগরীতে ই-রিকশা সম্প্রসারণ করা হবে এবং পর্যায়ক্রমে প্যাডেল রিকশাকে আধুনিক ই-রিকশায় রূপান্তরের সুযোগ দেওয়া হবে।

বুয়েট উদ্ভাবিত এই ই-রিকশায় উন্নত ব্রেকিং সিস্টেম, গতি নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং পরিবেশবান্ধব ৩৮ ভোল্টের লিথিয়াম ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা একবার চার্জে প্রায় ৭০ থেকে ৮০ কিলোমিটার চলতে সক্ষম।

পাইলট পর্যায়ে ই-রিকশার গতি নিয়ন্ত্রণ, ব্রেকিং সক্ষমতা, ব্যাটারির কার্যকারিতা, যাত্রীর আরাম ও নিরাপত্তা মূল্যায়ন করা হবে। শৃঙ্খলা নিশ্চিত করতে জিও-ফেন্সিং প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নির্ধারিত এলাকার বাইরে ই-রিকশা চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর