1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় ত্রিশালে নজরুল বিশ্ববিদ্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ আব্দুল কাদের স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ
  • প্রকাশের সময় : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ১২২ বার পঠিত

বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় ত্রিশালে নজরুল বিশ্ববিদ্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ আব্দুল কাদের
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ

ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (০৪ জানুয়ারি ২০২৬) বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত এই দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাদা দলের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম বলেন,
‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় একজন অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করেছেন। তিনি ছিলেন একজন উদার গণতান্ত্রিক নেত্রী। তাঁর উদ্যোগেই দেশে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থা প্রবর্তিত হয়, যার ফলে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একাধিক গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।’
তিনি আরও বলেন, ‘বেগম খালেদা জিয়া ছিলেন ঐক্যের প্রতীক। দল, মত ও ধর্ম নির্বিশেষে মানুষকে ঐক্যবদ্ধ করতে তিনি সক্ষম হয়েছিলেন। ২০২৪ সালের ৫ আগস্টের পরেও জাতিকে ঐক্যবদ্ধ রাখতে তাঁর ভূমিকা ছিল অনস্বীকার্য।’ এ সময় তাঁর আদর্শ ধারণ করে ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান উপাচার্য।
দোয়া মাহফিলে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও সাদা দলের আহ্বায়ক প্রফেসর ড. মো. মিজানুর রহমান।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, প্রভোস্ট, প্রক্টর, পরিবহণ প্রশাসক, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ও শক্তি প্রদানের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মুফতি মো. আব্দুল হাকীম।
উল্লেখ্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রথম নারী প্রধানমন্ত্রী ও তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গত ৩০ ডিসেম্বর ২০২৫ তারিখ মঙ্গলবার ভোর ৬টা রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর