1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

ঔষধের এমআরপি বাস্তবায়নের দাবিতে কামরাঙ্গীরচরে র‍্যালি ও আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি: মোঃ আনোয়ার হোসেন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ৯২ বার পঠিত

ঔষধের এমআরপি বাস্তবায়নের দাবিতে কামরাঙ্গীরচরে র‍্যালি ও আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি: মোঃ আনোয়ার হোসেন
কামরাঙ্গীরচর, ঢাকা।

০৬ জানুয়ারি ২০২৬ ইং, মঙ্গলবার।
ঔষধের সর্বোচ্চ খুচরা মূল্য (এমআরপি) বাস্তবায়নের দাবিতে রাজধানীর কামরাঙ্গীরচরে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি কামরাঙ্গীরচর শাখা কমিটির উদ্যোগে মঙ্গলবার সকাল ১১টায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
র‍্যালিটি রনি মার্কেট থেকে শুরু হয়ে খোলামোড়া, বড়গ্রামসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কাঠপট্টির ডলফিন হাসপাতালের সামনে এসে আলোচনা সভায় রূপ নেয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি জনাব শাহীন রেজা সালাম পাঠান। এ সময় আরও বক্তব্য রাখেন সহসভাপতি হাজী ইসমাইল হোসেন, মোঃ মনির হোসেন, মোঃ দ্বীন ইসলাম চৌধুরী, মোঃ মতিয়ার রহমান, মোঃ মাসুম, মোঃ বশির উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ ও পল্লি চিকিৎসকরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, সরকারের নির্ধারিত এমআরপি ছাড়া কোনো দোকানে ঔষধ বিক্রি করা যাবে না। সবাই মিলেমিশে ব্যবসা পরিচালনার মাধ্যমে ঔষধের ন্যায্যমূল্য নিশ্চিত করতে এমআরপি বাস্তবায়ন অত্যন্ত জরুরি।
এ সময় ৫৫, ৫৬ ও ৫৭ নম্বর ওয়ার্ড এলাকার বিভিন্ন ঔষধ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। বক্তারা ঔষধ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে ব্যবসায়ীদের যৌক্তিক দাবিগুলো দ্রুত বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর