1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

বিভাগীয় পর্যায়ে বার্ষিক ক্রীড়া ও সংস্কৃতি প্রতিযোগিতার শুভ উদ্বোধন

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ৪৮ বার পঠিত

বিভাগীয় পর্যায়ে বার্ষিক ক্রীড়া ও সংস্কৃতি প্রতিযোগিতার শুভ উদ্বোধন

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি

সমাজসেবা অধিদফতর আওতাধীন ময়মনসিংহ বিভাগের বিভিন্ন প্রতিষ্ঠানে নিবাসীদের অংশগ্রহণে বিভাগীয় পর্যায়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ এর শুব উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৮ জানুয়ারি রবিবার ময়মনসিংহ বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের আয়োজনে শম্ভুগন্জ সরকারি শিশু পরিবার (বালক) মাঠে এ বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন অনুষ্ঠিত হয়। বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোহাম্মদ গোলাম মোস্তফার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী, এনডিসি। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান।

প্রধান অতিথি সরকারি শিশু পরিবার নিবাসীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের এই আনন্দঘন সময়ে আমি অংশীদার হতে পেরে খুব আনন্দিত। একই সাথে আমি তোমাদের অভিভাবক হয়ে থাকতে চাই। তিনি আরো বলেন, ক্রীড়া ও সংস্কৃতির পাশাপাশি লেখাপড়ার ক্ষেত্রেও তোমাদেরকে এগিয়ে যেতে হবে। তোমাদের জন্য যে সুযোগ তৈরি করে দেওয়া হয়েছে সেই সুযোগ তোমাদের কাজে লাগাতে হবে। আমি আশা করি জাতীয় পর্যায়েও তোমরা এ বিভাগের জন্য গৌরব বয়ে আনবে।

বিশেষ অতিথি বলেন , ক্রীড়া ও সংস্কৃতি আমাদের হৃদয়কে সমৃদ্ধ করে। তোমাদের এই নান্দনিক উপস্থাপনা ও শৃঙ্খলা চোখে পড়ার মত। আমরা চাই তোমরা তোমাদের এই সুপ্ত প্রতিবার চূড়ান্ত বিকাশ করবে। যাতে করে তোমরা আমাদের দেশের সম্পদে রূপান্তরিত হতে পারো।

এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সমাজসেবা কার্যালয়ের জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাগণ, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাগণসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মী ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর