1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

ভৈরবের জনসভায় যাওয়ার পথে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি এডভোকেট ফজলুর রহমান

হাকিকুল ইসলাম খোকন,বাপসনিউজঃ বিএনপি
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ৪৯ বার পঠিত

ভৈরবের জনসভায় যাওয়ার পথে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি এডভোকেট
ফজলুর রহমান

হাকিকুল ইসলাম খোকন,বাপসনিউজঃ বিএনপি

চেয়ারপারসনের সাবেক রাজনৈতিক উপদেষ্টা ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিটামইন-অষ্টগ্রাম) আসনের ধানের শীষের আলোচিত প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমান ভৈরবে তারেক রহমানের জনসভায় যাওয়ার পথে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।আইবিএননিউজকে এ সংবাদ পাঠিয়েছেন সাংবাদিক এএসএম হামিদ হাসান।

বৃহস্পতিবার(২২জানুয়ারি ২০২৬)দুপুরে হঠাৎ অসুস্থতা অনুভব করলে তাৎক্ষণিক তাকে কিশোরগঞ্জের ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়।

তথ্য সূত্রে জানা যায়, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ভৈরবে আয়োজিত জনসভায় যোগ দিতে বাজিতপুরের উদ্দেশে রওনা হয়েছিলেন এডভোকেট ফজলুর রহমান। তবে পথিমধ্যে হঠাৎ শারীরিক অসুস্থতা দেখা দেয়। পরবর্তীতে তার সঙ্গে থাকা নেতাকর্মীরা দ্রুত তাকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিকভাবে পরীক্ষা-নিরীক্ষার পর আরো উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন।

হাসপাতালের পরিচালক ডা.বাহার উদ্দীন ভুঁইয়া গণমাধ্যমকে জানান, বর্তমানে এডভোকেট ফজলুর রহমানের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। প্রথমদিকে তার তীব্র শ্বাসকষ্ট দেখা দিয়েছিল। দ্রুত অক্সিজেন দেওয়ার পর শ্বাসকষ্ট কিছুটা কমে আসে।
তিনি আরও জানান, এডভোকেট ফজলুর রহমানের প্রয়োজনীয় চিকিৎসার স্বার্থে বর্তমানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চলমান রয়েছে।

প্রাথমিকভাবে চিকিৎসকদের ধারণা, যেহেতু তার শরীরে জ্বর ও অতিরিক্ত স্বাসকষ্টের সম্মুখিন হ‌ওয়ায় আমাদের ধারনা হচ্ছে তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হতে পারেন। তবে সব পরীক্ষার রিপোর্ট হাতে পাওয়ার পরই চূড়ান্তভাবে বিষয়টি নিশ্চিত করার পর তাকে সঠিক চিকিৎসা প্রদান করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর