1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় তুরাগে দোয়া মাহফিল ও ধানের শীষের প্রচারণা

শাহজালাল সুমন: তুরাগ
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ১০০ বার পঠিত

খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় তুরাগে দোয়া মাহফিল ও ধানের শীষের প্রচারণা

মো:শাহজালাল সুমন: তুরাগ

সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় ঢাকা মহানগর উত্তর তুরাগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৫ জানুয়ারি রবিবার রাতে তুরাগ থানা ৫৩ নং ওয়ার্ডের ধরঙ্গার টেক এলাকায় এই মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজী মোস্তফা জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান আতিক, তুরাগ থানা বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ ভূঁইয়া এবং  সিনিয়র যুগ্ন আহবায়ক  হারুনুর রশিদ খোকা।
মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মোস্তফা জামান ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করে বলেন, বিগত ১৭ বছর ধরে এই এলাকায় যারা ক্ষমতায় ছিল, তাদের কখনো জনগণের ভোটের প্রয়োজন পড়েনি। কারণ তারা ভোট ছাড়াই সরকার গঠন করেছে। এ জন্যই তারা কখনো সাধারণ মানুষের কাছে যায়নি এবং এই এলাকায় কোনো উন্নয়নমূলক কাজও হয়নি।
তিনি আরও বলেন, আমরা চাই জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় এসে সরকার গঠন করুক। বিএনপি ক্ষমতায় এলে রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য ঘোষিত ৩১ দফা অনুযায়ী দেশ ও মানুষের কল্যাণে কাজ করা হবে। শেষে তিনি আগামী ১২ ফেব্রুয়ারি ঢাকা–১৮ আসনের বিএনপির মনোনীত প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেনকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে বিজয়ী করার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।
তুরাগ থানা বিএনপি’র আহ্বায়ক সদস্য সাঈদ হাসান সাগর এর সভাপতিত্বে দোয়া মাহফিল অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,তুরাগ থানা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক হাজী জহিরুল ইসলাম,রিপন হাসান খন্দকার,আলী আহমেদ,চান মিয়া বেপারী,বিপ্লব হোসেন,রফিক মোল্লা,মতি মিয়া,৫৩ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি সোহেল রানা,তুরাগ থানা শ্রমিক দলের সভাপতি সিদ্দিকুর রহমান,সাধারণ সম্পাদক সানজিদ সুমন,মহিলা দল নেত্রী ও সাবেক কাউন্সিলর সোহেলী পারভিন শিখা, তানিয়া আক্তার,যুবদল নেতা মাসুদ রানা সম্রাট সহ বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে মরহুম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত শেষে উপস্থিত নেতাকর্মী ও মুসল্লিদের মাঝে তবারক বিতরণ করা হয়।
একই সঙ্গে ঢাকা–১৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেনকে ধানের শীষ প্রতীকে বিজয়ী করার লক্ষ্যে রাতে তুরাগের বিভিন্ন অলিগলি ও এলাকায় ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজী মোস্তফা জামানের নেতৃত্বে ধানের শীষের লিফলেট বিতরণ ও মিছিল অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর