1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ ভান্ডারিয়ার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত জুলফিকার আলী শেখ

: আছিফ মল্লিক ‎নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ৯৭ বার পঠিত

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ ভান্ডারিয়ার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত জুলফিকার আলী শেখ

‎মো: আছিফ মল্লিক
‎নিজস্ব প্রতিবেদক

‎পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন আছিয়া খাতুন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জুলফিকার আলী শেখ।
‎শিক্ষা ক্ষেত্রে অসামান্য অবদান, দক্ষ নেতৃত্ব ও শিক্ষার্থীদের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মানে ভূষিত করা হয়। উপজেলা প্রশাসন ও শিক্ষা বিভাগের উদ্যোগে আয়োজিত জাতীয় শিক্ষা সপ্তাহের অনুষ্ঠানে তার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
‎মোঃ জুলফিকার আলী শেখ ১৯৯৭ সালে খুলনার বি এল বিশ্ববিদ্যালয় কলেজ থেকে ইসলামিক স্টাডিজ বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এরপর ১৯৯৯ সালে আছিয়া খাতুন উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। দীর্ঘদিন শিক্ষকতা জীবনে তিনি সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ব্যাপক সুনাম অর্জন করেন।
‎২০১৪ সালে তিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং পরবর্তীতে ১৫ মে ২০১৮ সালে আনুষ্ঠানিকভাবে প্রধান শিক্ষক হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। দায়িত্ব গ্রহণের পর থেকে বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন, শৃঙ্খলা বৃদ্ধি ও সহশিক্ষা কার্যক্রমে নতুন গতি সঞ্চার করেন।
‎এছাড়াও তিনি বরিশাল টিচার্স ট্রেনিং কলেজ থেকে আইসিটি প্রশিক্ষণে অংশগ্রহণ করে বরিশাল বিভাগীয় পর্যায়ে ২০২২ ও ২০২৫ সালে পরপর দুইবার প্রথম স্থান অর্জন করেন, যা তার প্রযুক্তিগত দক্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত।
‎তার এই সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় এলাকাবাসী আনন্দ প্রকাশ করেছেন এবং তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। সকলেই আশা করছেন, তার নেতৃত্বে আছিয়া খাতুন উচ্চ বিদ্যালয় ভবিষ্যতে আরও সাফল্যের শিখরে পৌঁছাবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর