1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

ভাই হলেও ছাড় নয়, দলের ক্ষতি করলে সম্পর্কও ছিন্ন-এস এম জাহাঙ্গীর

নিজস্ব প্রতিবেদক 
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৫ বার পঠিত

ভাই হলেও ছাড় নয়, দলের ক্ষতি করলে সম্পর্কও ছিন্ন-এস এম জাহাঙ্গীর

নিজস্ব প্রতিবেদক

ঢাকা-১৮ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন দলীয় নেতাকর্মীদের কঠোরভাবে সতর্ক করে বলেছেন, “আমার ভাই যদি এমন কোনো অপরাধ করে যাতে দলের একচুল পরিমাণ ক্ষতি হয়, আমি কিন্তু ভাই চিনবো না।”
সোমবার সকালে নিজ বাসভবনে ৪৪ নম্বর ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের সঙ্গে বিজয়-পরবর্তী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অপকর্ম থেকে বিরত থাকার নির্দেশ দিয়ে এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, দলের ক্ষতি হয়—এমন কোনো কাজ করা যাবে না। সবাইকে বৈধ ব্যবসা করার পরামর্শ দিয়ে তিনি জানান, অবৈধ কোনো কর্মকাণ্ডে দলীয় কেও জড়িত থাকলে তার বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হবে।
সামাজিক বিচার-আচার কম করার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশে প্রচলিত আইন রয়েছে—আইনের মাধ্যমেই সব সমস্যার সমাধান সম্ভব। অন্যথায় তার কাছে আসার পরামর্শ দেন তিনি। তিনি সতর্ক করে বলেন, এলাকাভিত্তিক বিচার করলে পক্ষপাতিত্বের অভিযোগ উঠতে পারে এবং মানুষ বলতে পারে টাকা নিয়ে রায় দেওয়া হয়েছে।
সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি বলেন, তার দলের কোনো নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ থাকলে সরাসরি তাকে জানাতে। প্রমাণ পেলে তিনি নিজেই মামলা করবেন বলেও জানান।
তিনি আরও বলেন, “আগে থানায় বিচার পেতেন না—এখন বিচার পেতে হবে।” দলীয় নেতাকর্মীদের উদ্দেশে নির্দেশনা দিয়ে তিনি বলেন, অপ্রয়োজনে থানায় অবস্থান না করে নিজ নিজ সাংগঠনিক ও সামাজিক দায়িত্ব পালন করতে হবে।
নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে নবনির্বাচিত এই সংসদ সদস্য বলেন, এলাকার যেসব কাজ আগে করা জরুরি, সেগুলো স্থানীয়দের পরামর্শ অনুযায়ী অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করা হবে।
তিনি বলেন, মানুষের সেবা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করা হবে। নিজে অপরাধ করবেন না এবং দলীয় নেতাকর্মীদেরও অপরাধ না করার পরামর্শ দেন তিনি।
দলের চেয়ারম্যান যেভাবে রাজনীতি করতে চান এবং জনগণ যেভাবে দেখতে চায়—সেভাবেই রাজনীতি করা হবে উল্লেখ করে তিনি বলেন, “ভালো-মন্দ মিলিয়েই দল। আমরা ভালোটা রাখবো, খারাপটা পরিহার করবো। যারা খারাপ কাজ করতে চান, তাদের অনুরোধ করবো, ভালো হয়ে যান। আমরা পাশে থেকে সহযোগিতা করবো।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর