1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

তুরাগের ৫৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী খোকার আয়োজনে ঈদ উপহার সামগ্রী বিতরণ।।

দৈনিক বাংলা নিউজ টিভি ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ৯৮ বার পঠিত

তুরাগের ৫৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী খোকার আয়োজনে ঈদ উপহার সামগ্রী বিতরন।

মো: শাহজালাল সুমন,তুরাগ ঢাকা:

ঢাকা মহানগর উত্তর তুরাগ থানা বিএনপি’র সিনিয়র যুগ্ন আহ্বায়ক এবং ৫৪ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী হারুন অর রশিদ খোকার আয়োজনে পবিত্র ঈদুল ফিতরের আনন্দ সবার সাথে ভাগাভাগি করে নিতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৫৪ নং ওয়ার্ডের নিম্নআয়ের মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন রবিবার (দুপুরে) ৫৪ নং ওয়ার্ডের নূরানী মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে প্রায় এক হাজার অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে চাল, ডাল, সেমাই, চিনি, আলুসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। ঈদ সামগ্রী গ্রহন করতে সকাল থেকেই ৫৪ নং ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লা থেকে নিম্নআয়ের অসংখ্য মানুষ সারিবদ্ধভাবে এসে উপস্থিত হন। তারা সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে ঈদ উপহার গ্রহণ করেন। ঈদের আগে এ ধরনের সহায়তা পেয়ে উপকারভোগীরা সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এলাকাবাসীর অনেকে বলেন, হারুন অর রশিদ খোকা একজন মানবিক ও জনবান্ধব মানুষ। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন। তাই ভবিষ্যতে তাকে এই ওয়ার্ডের জনপ্রতিনিধি হিসেবে দেখতে চান বলে তারা আশা প্রকাশ করেন। অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে হারুন অর রশিদ খোকা বলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজী মোস্তফার জামান এবং ঢাকা-১৮ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের নির্দেশনায় এলাকার নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়াতে তিনি এই ঈদ সামগ্রী বিতরণ কর্মসূচি গ্রহণ করেছেন। তিনি আরও বলেন, ২০২০ সালের ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি তাকে ৫৪ নং ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে নির্বাচন করার অনুমোদন দিয়েছিল। আগামীতেও দল তাকে পুনরায় নির্বাচন করার সুযোগ দেবে বলে তিনি আশা প্রকাশ করেন। নির্বাচিত হলে এলাকার গ্যাস, পানি ও কিশোর গ্যাংসহ বিভিন্ন সমস্যার সমাধানে কাজ করবেন বলেও তিনি অঙ্গীকার ব্যক্ত করেন। এ সময় তিনি এলাকাবাসীকে সতর্ক করে বলেন, সম্প্রতি কিছু অসাধু ব্যক্তি “ফ্যামিলি কার্ড” দেওয়ার নাম করে সাধারণ মানুষের কাছ থেকে ছবি ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সংগ্রহ করছে, যা সম্পূর্ণ ভুয়া ও বিভ্রান্তিকর। তিনি বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আনুষ্ঠানিকভাবে ঢাকা-১৭ আসনের কড়াইল বস্তি এলাকা থেকে ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করেছেন। ভবিষ্যতে ঢাকা-১৮ আসনের এলাকায় এই কর্মসূচি শুরু হলে সংশ্লিষ্ট সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন সবাইকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেবেন এবং তখন ঘরে বসেই মানুষ ফ্যামিলি কার্ড পাবে। তিনি আরও বলেন, কেউ যেন ভুয়া প্রচারণায় বিভ্রান্ত হয়ে অযথা ছবি বা জাতীয় পরিচয়পত্রের কপি কাউকে না দেন এবং কোনো ধরনের হয়রানির শিকার না হন সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান। ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এ সময় আরও উপস্থিত ছিলেন তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলী আহমেদ, থানা আহ্বায়ক সদস্য সাঈদ হাসান সাগর, ৫৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সোহেল রানা, সহ-সভাপতি আব্দুস সালাম, রানাভোলা ইউনিট বিএনপির সভাপতি ইমন হোসেন মনির, ছাত্রদল নেতা আবির রহমান শুভসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মো: শাহজালাল সুমন,তুরাগ ঢাকা: ঢাকা মহানগর উত্তর তুরাগ থানা বিএনপি’র সিনিয়র যুগ্ন আহ্বায়ক এবং ৫৪ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী হারুন অর রশিদ খোকার আয়োজনে পবিত্র ঈদুল ফিতরের আনন্দ সবার সাথে ভাগাভাগি করে নিতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৫৪ নং ওয়ার্ডের নিম্নআয়ের মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন রবিবার (দুপুরে) ৫৪ নং ওয়ার্ডের নূরানী মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে প্রায় এক হাজার অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে চাল, ডাল, সেমাই, চিনি, আলুসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। ঈদ সামগ্রী গ্রহন করতে সকাল থেকেই ৫৪ নং ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লা থেকে নিম্নআয়ের অসংখ্য মানুষ সারিবদ্ধভাবে এসে উপস্থিত হন। তারা সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে ঈদ উপহার গ্রহণ করেন। ঈদের আগে এ ধরনের সহায়তা পেয়ে উপকারভোগীরা সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এলাকাবাসীর অনেকে বলেন, হারুন অর রশিদ খোকা একজন মানবিক ও জনবান্ধব মানুষ। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন। তাই ভবিষ্যতে তাকে এই ওয়ার্ডের জনপ্রতিনিধি হিসেবে দেখতে চান বলে তারা আশা প্রকাশ করেন। অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে হারুন অর রশিদ খোকা বলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজী মোস্তফার জামান এবং ঢাকা-১৮ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের নির্দেশনায় এলাকার নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়াতে তিনি এই ঈদ সামগ্রী বিতরণ কর্মসূচি গ্রহণ করেছেন। তিনি আরও বলেন, ২০২০ সালের ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি তাকে ৫৪ নং ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে নির্বাচন করার অনুমোদন দিয়েছিল। আগামীতেও দল তাকে পুনরায় নির্বাচন করার সুযোগ দেবে বলে তিনি আশা প্রকাশ করেন। নির্বাচিত হলে এলাকার গ্যাস, পানি ও কিশোর গ্যাংসহ বিভিন্ন সমস্যার সমাধানে কাজ করবেন বলেও তিনি অঙ্গীকার ব্যক্ত করেন। এ সময় তিনি এলাকাবাসীকে সতর্ক করে বলেন, সম্প্রতি কিছু অসাধু ব্যক্তি “ফ্যামিলি কার্ড” দেওয়ার নাম করে সাধারণ মানুষের কাছ থেকে ছবি ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সংগ্রহ করছে, যা সম্পূর্ণ ভুয়া ও বিভ্রান্তিকর। তিনি বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আনুষ্ঠানিকভাবে ঢাকা-১৭ আসনের কড়াইল বস্তি এলাকা থেকে ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করেছেন। ভবিষ্যতে ঢাকা-১৮ আসনের এলাকায় এই কর্মসূচি শুরু হলে সংশ্লিষ্ট সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন সবাইকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেবেন এবং তখন ঘরে বসেই মানুষ ফ্যামিলি কার্ড পাবে। তিনি আরও বলেন, কেউ যেন ভুয়া প্রচারণায় বিভ্রান্ত হয়ে অযথা ছবি বা জাতীয় পরিচয়পত্রের কপি কাউকে না দেন এবং কোনো ধরনের হয়রানির শিকার না হন সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান। ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এ সময় আরও উপস্থিত ছিলেন তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলী আহমেদ, থানা আহ্বায়ক সদস্য সাঈদ হাসান সাগর, ৫৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সোহেল রানা, সহ-সভাপতি আব্দুস সালাম, রানাভোলা ইউনিট বিএনপির সভাপতি ইমন হোসেন মনির, ছাত্রদল নেতা আবির রহমান শুভসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর