1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

দৈনিক বাংলা নিউজ টিভি ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ৪২ বার পঠিত

ঈদ উপলক্ষে শুভেচ্ছা ও সম্প্রীতির বার্তা দিলেন তুরাগ  থানা আহবায়ক  সদস্য আহমেদ আলি ।

মোঃ সোহাগ মিয়া বিশেষ প্রতিনিধি উত্তরা

ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ রাজধানীর তুরাগ থানা ও তুরাগ এলাকার সর্বস্তরের মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন তুরাগ থানা আহবায়ক সদস্য আহমেদ আলি। দৈনিক বাংলা নিউজ টিভি সাক্ষাৎকারে  তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আসে। এই পবিত্র দিনটি মানুষের মাঝে পারস্পরিক ভালোবাসা, সহমর্মিতা ও সৌহার্দ্য বৃদ্ধির এক অনন্য সুযোগ তৈরি করে। ঈদের এই আনন্দ যেন সমাজের সব শ্রেণি-পেশার মানুষের মাঝে সমানভাবে ছড়িয়ে পড়ে—এই কামনা করেন তিনি।আহাম্মেদ আলি  বলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, সদস্য সচিব হাজী মোস্তফা জামান এবং ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এফ এম জাহাঙ্গীর হোসেনের পক্ষ থেকেও তিনি দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ । তিনি আরও বলেন, রাজনীতির পাশাপাশি মানুষের কল্যাণে কাজ করাই তার মূল লক্ষ্য। দীর্ঘদিন ধরে   তুরাগ এলাকার বিভিন্ন সামাজিক, মানবিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে তিনি সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন। বিশেষ করে পবিত্র রমজান মাসে অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়াতে ইফতার মাহফিলের আয়োজন, খাদ্যসামগ্রী ও ঈদ সামগ্রী বিতরণসহ নানা ধরনের মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়।আহমেদ আলি বলেন, বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের আদর্শ ও নির্দেশনায় অনুপ্রাণিত হয়ে তিনি সব সময় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করছেন। মানুষের সুখ-দুঃখে পাশে থেকে সমাজের উন্নয়নে কাজ করাই তার রাজনৈতিক ও সামাজিক অঙ্গীকার। ভবিষ্যতেও তিনি এ ধরনের জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখবেন বলে জানান। তিনি আরও বলেন, ঈদুল ফিতরের শিক্ষা আমাদের আত্মশুদ্ধি, সংযম, সহমর্মিতা ও মানবিকতার পথে চলতে উদ্বুদ্ধ করে। তাই ঈদের প্রকৃত আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন আমরা সমাজের অসহায় ও দরিদ্র মানুষের সঙ্গে আনন্দ ভাগাভাগি করি।আহমেদ আলি   পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তুরাগ থানা  এলাকার সর্বস্তরের মানুষসহ দেশবাসীর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়ে সবার সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন।ঈদ মোবারক ঈদ মোবারক

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর