1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

উত্তরা ৫১ নং ওয়ার্ডবাসীকে পবিত্র ঈদ-উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাগর আহমেদ আলী

শাহজালাল সুমন,উত্তরা, ঢাকা:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ৫০ বার পঠিত

উত্তরা ৫১ নং ওয়ার্ডবাসীকে পবিত্র ঈদ-উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাগর আহমেদ আলী

শাহজালাল সুমন,উত্তরা, ঢাকা:

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উত্তরা ৫১ নং ওয়ার্ডের সর্বস্তরের মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক কার্যকরী সদস্য, উত্তরা পশ্চিম থানা বিএনপি নেতা এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ৫১ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী সাগর আহমেদ আলী। ছাত্রজীবনের শুরু থেকেই রাজনীতির অঙ্গনে সক্রিয় সাগর আহমেদ আলী সম্প্রতি উত্তরা পশ্চিম থানা বিএনপির একজন নেতা হিসেবে নিজেকে পরিচয় করিয়েছেন। ৫১ নং ওয়ার্ডকে একটি স্মার্ট, মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও চাঁদাবাজমুক্ত ওয়ার্ড হিসেবে গড়ে তোলার লক্ষ্যে তিনি কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে জনগণের কাছে প্রতিশ্রুতি দিয়েছেন।পবিত্র রমজান মাসে, ঢাকা-১৮ আসনের জনপ্রিয় নেতা ও সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন এর দিকনির্দেশনায়, সাগর আহমেদ আলী উত্তরা ৯ নং সেক্টর জামে মসজিদ চত্বরে মাসব্যাপী ইফতার বিতরণ কর্মসূচি চালাচ্ছেন। পহেলা রমজান থেকে শুরু হওয়া এই কার্যক্রমে প্রতিদিন শত শত শ্রমজীবী, পথচারী ও দুস্থ মানুষ পরম মমতা ও মানবিক দৃষ্টিতে ইফতার গ্রহণ করছেন। রাজনীতির পাশাপাশি সমাজসেবায়ও নিজেকে প্রমাণ করেছেন সাগর আহমেদ আলী। বিভিন্ন সময়ে তিনি অসহায়, হতদরিদ্র ও অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়ে সার্বিক সহযোগিতা প্রদান করে আসছেন। তিনি বিশ্বাস করেন যে, সমাজে মানবিক উদ্যোগ এবং সহমর্মিতা ছড়িয়ে দেওয়াই সত্যিকারের নেতা হওয়ার পরিচয়। তিনি জানান, ৫১ নং ওয়ার্ডবাসীর কল্যাণ এবং এলাকার উন্নয়নের স্বার্থে তিনি নিয়মিত সমাজসেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। ঈদুল ফিতরের এই শুভক্ষণে তিনি ওয়ার্ডবাসীর সঙ্গে মিলিত হয়ে তাদের দোয়া ও আশীর্বাদ নেন। তিনি আশা প্রকাশ করেন, সবাই মিলিতভাবে উত্তরা ৫১ নং ওয়ার্ডকে একটি উন্নত, শান্তিপ্রিয় ও মানবিক সমাজে রূপান্তরিত করতে সহযোগিতা করবে। উত্তরা ৫১ নং ওয়ার্ডের সাধারণ মানুষ এই উদ্যোগের জন্য সাগর আহমেদ আলীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং তার প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর