
তুরাগ ৫৪ নং ওয়ার্ডসহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন হারুন অর রশিদ খোকা
মোঃ শাহজারাল সুমন:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ সমগ্র মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর তুরাগ থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও আসন্ন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে ৫৪ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হারুন অর রশিদ খোকা। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনা, আত্মসংযম ও আত্মশুদ্ধির পর মুসলিম উম্মাহর মাঝে পবিত্র ঈদুল ফিতর আনন্দ ও সম্প্রীতির বার্তা নিয়ে আসে। এই পবিত্র দিনে তিনি দেশ-বিদেশে বসবাসরত সকল মুসলমানসহ সর্বস্তরের মানুষের প্রতি ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। হারুন অর রশিদ খোকা বলেন, রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস। এই মাস আমাদের ধৈর্য, সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা দেয়। তাই আমাদের প্রত্যেককে সংযমী হতে হবে এবং সমাজের গরিব-দুঃখী, দুঃস্থ, অসহায় ও কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়ে একটি মানবিক ও আদর্শ সমাজ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি আরও বলেন, ধনী-গরিব, ভেদাভেদ ভুলে সবাই যেন নিরাপদে ও সুস্থতার সাথে ঈদের আনন্দ উপভোগ করতে পারে, সে জন্য সমাজের সকল শ্রেণীর মানুষকে একে অপরের পাশে থাকার আহ্বান জানান। আসন্ন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে ৫৪ নং ওয়ার্ডকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও স্মার্ট ওয়ার্ড হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে হারুন অর রশিদ খোকা বলেন, তিনি ইতিমধ্যে এলাকার বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় থেকে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন এবং ভবিষ্যতেও এলাকার উন্নয়ন ও জনসেবামূলক কাজে নিজেকে নিয়োজিত রাখবেন। সবশেষে তিনি পবিত্র ঈদুল ফিতরের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানিয়ে দেশবাসীর সুখ, শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করেন এবং সকলকে ঈদের শুভেচ্ছা ও মোবারকবাদ জানান।