1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

তুরাগে বাবর আলী ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

দৈনিক বাংলা নিউজ টিভি ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ৮২ বার পঠিত

তুরাগে বাবর আলী ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ শাহজালাল সুমন: তুরাগ-ঢাকা :

ঢাকা মহানগর উত্তর তুরাগের ৫৪ নং ওয়ার্ডে পবিত্র মাহে রমজান উপলক্ষে বাবর আলী ফাউন্ডেশনের উদ্যোগে রোজাদার ব্যক্তিদের মাঝে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় তুরাগের কামারপাড়া এলাকায় এ মাহফিলের আয়োজন করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৫৪ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী হাজী জহিরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান ও বিপ্লব হোসেন, ৫৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী শফিকুল ইসলাম, তুরাগ থানা বিএনপির সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নুরুদ্দিন, ৫৪ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি সিদ্দিক সরকার, সাংগঠনিক সম্পাদক মোঃ বাবুল, বিএনপি নেতা রিয়াজুল হক জন্টু কামারপাড়া ও ভাটুলিয়া ইউনিট বিএনপির নেতৃবৃন্দসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। সভাপতির বক্তব্যে হাজী জহিরুল ইসলাম বলেন, ৫৪ নং ওয়ার্ডবাসীর জন্য আমাদের পরিবার সবসময় পাশে থেকে সার্বিক সহযোগিতা করে আসছে। বিশেষ করে এ ওয়ার্ডকে মাদকমুক্ত রাখতে আমরা বিভিন্ন সময় সভা-সমাবেশ ও মানববন্ধন করেছি। তিনি আরও বলেন, “ভবিষ্যতে ৫৪ নং ওয়ার্ডকে সম্পূর্ণ মাদকমুক্ত ও সুশৃঙ্খল এলাকায় পরিণত করার লক্ষ্যে কাজ করে যাব। আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি। এদিকে ৫৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী শফিকুল ইসলাম বলেন, “আমাদের হাজী পরিবারের পক্ষ থেকে এলাকাবাসীর পাশে সবসময় দাঁড়িয়েছি। মসজিদ, মাদ্রাসা, কবরস্থানসহ সামাজিক উন্নয়নে আমরা কাজ করে যাচ্ছি। ভবিষ্যতে নির্বাচিত হলে এলাকাবাসীর পাশে থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এসময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর