1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা জানালেন ৪৮ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আনোয়ার হোসেন জমিদার

দৈনিক বাংলা নিউজ টিভি ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ৯৫ বার পঠিত

ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা জানালেন ৪৮ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আনোয়ার হোসেন জমিদার

স্টাফ রিপোর্টার

:পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ ঢাকা মহানগর উত্তর দক্ষিণখান থানার ৪৮ নং ওয়ার্ডের মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন দক্ষিণখান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং ৪৮ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আনোয়ার হোসেন জমিদার।শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, শান্তি ও সম্প্রীতির বার্তা বয়ে আনে। তিনি সবাইকে ঈদের এই পবিত্র দিনে সুখ, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করেন। আনোয়ার হোসেন জমিদার তার বার্তায় এলাকার অসহায় ও দুস্থ মানুষদের কল্যাণে কাজ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতিও ব্যক্ত করেছেন। এবারের ঈদ শুভেচ্ছা বার্তায় তিনি ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক সদস্য সচিব হাজী মোস্তফা জামান এবং ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের পক্ষ থেকেও ৪৮ নং ওয়ার্ডসহ পুরো দেশবাসীকে শুভেচ্ছা জানান। আনোয়ার হোসেন জমিদার ইতোমধ্যে তার নির্বাচনী ইশতেহার প্রণয়ন করেছেন। নির্বাচনী ইশতেহারে তিনি কিশোর গ্যাং ও মাদক নির্মূল, দক্ষিণখান এলাকার রাস্তাঘাট ও অবকাঠামোর উন্নয়ন, শিক্ষার প্রসার এবং জনগণের জন্য নানা সামাজিক ও উন্নয়নমূলক কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে তিনি এলাকার মানুষের পাশে থেকে বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করছেন। শিক্ষা, স্বাস্থ্য, যুব ও ক্রীড়া, সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ড এবং অসহায় মানুষের পাশে থেকে সহায়তা প্রদান তার মূল লক্ষ্য। আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে অংশগ্রহণের জন্য তিনি এলাকাবাসীর সমর্থন ও দোয়া কামনা করেছেন।আনোয়ার হোসেন জমিদারের এই শুভেচ্ছা বার্তা এবং নির্বাচনী পরিকল্পনা স্থানীয় মানুষদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। তিনি এলাকাবাসীর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখে ভবিষ্যতেও তাদের কল্যাণে কাজ করে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর