1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

কালের কণ্ঠের সাংবাদিককে বয়কট করে তিন প্রেসক্লাবের যৌথ বিজ্ঞপ্তি

দৈনিক বাংলা নিউজ টিভি ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ৭৩ বার পঠিত

কালের কণ্ঠের সাংবাদিককে বয়কট করে তিন প্রেসক্লাবের যৌথ বিজ্ঞপ্তি

জিয়াউর রহমান জিয়া রাজিবপুর কুড়িগ্রাম ঃ

কুড়িগ্রামের রাজিবপুরে সম্প্রতি চাল কাণ্ড কে কেন্দ্র করে স্থানীয় সাংবাদিকদের বিরুদ্ধে কালের কণ্ঠের উত্তর অঞ্চল ডিজিটাল ইনচার্জ সোহেল রানা স্বপ্নের দেওয়া একটি বক্তব্য ঘিরে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এ ঘটনায় রাজিবপুর প্রেসক্লাব, রাজিবপুর উপজেলা প্রেসক্লাব ও রাজিবপুর মডেল প্রেসক্লাব যৌথভাবে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

যৌথ বিবৃতিতে বলা হয়, একজন গণমাধ্যমকর্মীর ব্যক্তিগত কর্মকাণ্ড বা কোনো অভিযোগের দায় কোনোভাবেই পুরো সাংবাদিক সমাজ বা প্রতিষ্ঠানগুলোর ওপর চাপানো গ্রহণযোগ্য নয়। এ ধরনের বক্তব্য সাংবাদিকদের পেশাগত মর্যাদা ক্ষুণ্ন করে এবং গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত হানে।

রাজিবপুর প্রেসক্লাবের সভাপতি সহিজল ইসলাম সজল বলেন, “সাংবাদিকতা একটি দায়িত্বশীল পেশা। এখানে ব্যক্তি ও প্রতিষ্ঠানের পার্থক্য স্পষ্ট রাখা জরুরী। কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ থাকলে সেটি আইনি প্রক্রিয়ায় সমাধান হওয়া উচিত, কিন্তু পুরো সাংবাদিক সমাজকে জড়িয়ে বক্তব্য দেওয়া অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত।”

রাজিবপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম তারা বলেন, “আমরা স্পষ্টভাবে বলতে চাই, কোনো সাংবাদিকের ব্যক্তিগত কর্মকাণ্ডের দায় কখনোই সাংবাদিক সমাজ বহন করবে না। এ ধরনের মন্তব্য শুধু বিভ্রান্তিকর নয়, এটি সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও সম্মানকে হুমকির মুখে ফেলে।”

ওই বক্তব্যের প্রতিবাদ জানিয়ে রাজিবপুর মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া বলেন, “গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা করা সবার দায়িত্ব। কোনো ব্যক্তি বা গোষ্ঠী যদি উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাংবাদিকদের হেয় করার চেষ্টা করে, তবে তা প্রতিহত করা হবে। আমরা আশা করি ভবিষ্যতে দায়িত্বশীল ভাষা ব্যবহার করবে।”

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, সাংবাদিক সমাজ সবসময় সত্য, ন্যায় ও জনস্বার্থের পক্ষে কাজ করে যাবে। একই সঙ্গে প্রশাসনের প্রতি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের আহ্বান জানানো হয়েছে।

এর আগে, শুক্রবার (২৭ মার্চ) দুপুরে গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার শিবেরডাঙ্গী বাজার এলাকায় আবুল হোসেনের মালিকানাধীন গোডাউনে ছাত্রদলের নেতারা তল্লাশি করে ৭১ বস্তা সরকারি অবৈধ চাল আটক করে পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই সব চাল জব্দ এবং ফাতেমা ট্রেডার্সের স্বত্বাধিকারী ও কালের কণ্ঠের উত্তর অঞ্চল ডিজিটাল ইনচার্জ সোহেল রানা স্বপ্নকে ৫০ হাজার টাকা জরিমানা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়েকুল হাসান খান। এঘটনায় সংবাদ প্রকাশ করায় আজ সকালে এক ফেসবুক পোস্টে সাংবাদিকদের জড়িয়ে বক্তব্য দেয় স্বপ্ন। ওই বক্তব্যের প্রতিবাদ জানিয়ে উপজেলার তিনটি প্রেসক্লাব তাকে বয়কট করে যৌথ বিজ্ঞপ্তি প্রকাশ করে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর