1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

চাঁপাইনবাবগঞ্জের আমনুরা খাদ্য গুদামের কর্মকর্তাকে লাঞ্চিতের অভিযোগ

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ১২ মে, ২০২৫
  • ৯০ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জের আমনুরা খাদ্য গুদামের কর্মকর্তাকে লাঞ্চিতের অভিযোগ

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ জেলার আমনুরা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত মহিলা কর্মকর্তা রেশমা ইয়াসমিন কে লাঞ্চিতের অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার বিকেলে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জান মোহাম্মদ ভারপ্রাপ্ত নারী কর্মকর্তা রেশমা ইয়াসমিনকে খাদ্য গুদামে প্রবেশ করতে বাধা দেন এবং ধাক্কা দিয়ে সরিয়ে তিনি খাদ্য গুদামের অফিসে জোরপূর্বক প্রবেশ করে অবৈধভাবে বিভিন্ন ডকুমেন্টস নিয়ে চলে যেতে চাইলে
উপস্থিত শ্রমিকদের সহায়তায় জান মোহাম্মদকে আটকে রেখে জেলা খাদ্য নিয়ন্ত্রককে খবর দেন শ্রমিকরা।

খবর পেয়ে তাৎক্ষনাত ঘটনাস্থলে উপস্থিত হন জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহন আহম্মেদ।
তারপর জান মোহাম্মদের কাছ থেকে কাগজপত্র উদ্ধার করেন তিনি।

এর আগে জান মোহাম্মাদ উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে অবৈধভাবে তালা ভেঙ্গে প্রবেশ করেন এবং বিভিন্ন ডকুমেন্টস নিয়ে যান। তিনি পিরোজপুরের নাজিপুরে বদলী হয়েছেন।

এর আগে তার বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে বলে সুত্র জানায়।

এবিষয়ে রেশমা ইয়াসমিনের সাথে কথা বললে তিনি বলেন আমি শুক্রবার বিকেলে খাদ্য গুদামে প্রবেশ করতে গেলে জান মোহাম্মাদ অন্যায় ভাবে আমাকে শরীরে ধাক্কা মেরে বাহিরে বের করে দেন। তার অন্যত্র বদলী হয়েছে। বদলী হওয়ার পরেও কোন নিয়ম না মেনে ক্ষমতার দাপট দেখিয়ে এখানেই থাকতে চাচ্ছেন। এমনকি তিনি আমাকে নানা ভাবে ভয়ভীতি ও হুমকি প্রদান করছেন।বিষয়টি আমি জেলা খাদ্য নিয়ন্ত্রক স্যারকে জানিয়েছি। তার এসব অন্যায় অপকর্মের বিরুদ্ধে আর কি কি করা হবে তা তিনি পরবর্তীতে হারানোর কথা বলেন।

মাননীয় জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহন আহম্মেদ বলেন ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর