1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

ময়মনসিংহ তথ্য কমপ্লেক্সের ভিত্তিস্থাপন প্রস্তুতি পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ৪২ বার পঠিত

ময়মনসিংহ তথ্য কমপ্লেক্সের ভিত্তিস্থাপন প্রস্তুতি পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক

মকবুল হোসেন,
ময়মনসিংহ জেলা প্রতিনিধি

ময়মনসিংহ বিভাগীয় তথ্য কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপনের প্রস্তুতি কাজ পরিদর্শন করেছেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো: আবদুল জলিল।
আজ ৩ এপ্রিল শুক্রবার বিকেলে নগরীর শিকারীকান্দায় এ উপলক্ষ্যে মঞ্চ নির্মাণ ও অতিথিদের আসন ব্যবস্থাপনার বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেন মহাপরিচালক। তথ্য কমপ্লেক্স প্রকল্পের পরিচালক মো: মনিরুজ্জামান, জেলা তথ্য অফিসের পরিচালক মীর আকরাম, গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) সৈয়দ এ. মু’মেন, আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার (রুটিন দায়িত্ব) মোঃ মাসুদ মিয়া এবং গণপূর্ত বিভাগের কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

মহাপরিচালক আবদুল জলিল জানান, জেলা পর্যায়ে আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ প্রকল্পের আওতায় শনিবার ৪ এপ্রিল বিকাল তিনটায় শিকারীকান্দায় ময়মনসিংহ বিভাগীয় তথ্য কমপ্লেক্স নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এবং নান্দাইলের সংসদ সদস্য ইয়াসের খান চৌধুরী।

তথ্য কমপ্লেক্সের ভিত্তিফলক উন্মোচনকালে ময়মনসিংহ গণপূর্ত বিভাগের সহায়তায় গণযোগাযোগ অধিদপ্তর আলোচনা অনুষ্ঠানও আয়োজন করেছে। তথ্য প্রতিমন্ত্রী প্রধান অতিথি, ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য মোঃ আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ গেস্ট অব অনার এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকুনুজ্জামান রোকন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) কাজী জিয়াউল বাসেত, জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান এবং পুলিশ সুপার মোঃ কামরুল হাসান প্রমুখ গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।
জেলা ও আঞ্চলিক তথ্য অফিসপরিদর্শন

এদিন সকালে সার্কিট হাউজে পৌঁছালে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো: আবদুল জলিলকে স্বাগত জানান গণযোগাযোগ অধিদপ্তরের অধীন জেলা তথ্য অফিস এবং তথ্য অধিদফতরের অধীন আঞ্চলিক তথ্য অফিসের কর্মকর্তারা।
দুপুরে মহাপরিচালক আবদুল জলিল ময়মনসিংহের নাটকঘর লেনে জেলা তথ্য অফিস এবং সন্ধ্যায় আকুয়ায় আঞ্চলিক তথ্য অফিস পরিদর্শন করেন। উভয় অফিসের কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময়কালে মহাপরিচালক সকলকে দেশপ্রেম, নিষ্ঠা ও সততার সাথে দায়িত্ব পালনে দিকনির্দেশনা দেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর