1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

মৌলভীবাজারে সাংবাদিকদের মাঝে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদানের চেক বিতরণ

দৈনিক বাংলা নিউজ টিভি ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ৪০ বার পঠিত

মৌলভীবাজারে সাংবাদিকদের মাঝে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদানের চেক বিতরণ

স্টাফ রিপোর্টার
শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
মৌলভীবাজারে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে সিলেট বিভাগের সাংবাদিকদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৩ এপ্রিল) মৌলভীবাজার জেলা সাংবাদিক ইউনিয়নের আয়োজনে সার্কিট হাউজের মুন হলে এই চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে ২০২৫-২০২৬ অর্থবছরের ২য় ও ৩য় কিস্তির অনুদান প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল বাছির। সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলা প্রশাসক ও বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের জেলা প্রতিনিধি তৌহিদুজ্জামান পাভেল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উপ-পরিচালক (প্রশাসন ও অর্থ) এ বি এম রফিকুল ইসলাম, মৌলভীবাজার জেলা তথ্য অফিসার মোহাম্মদ আনোয়ার হোসেন, জেলা সমাজসেবা কর্মকর্তা মো. হাবিবুর রহমান এবং মৌলভীবাজার জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. জাফর ইকবাল।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি শেখ মাহমুদুর রহমান।
অনুষ্ঠানে জানানো হয়, মৌলভীবাজার জেলার ১১ জন, সিলেট জেলার ৫ জন এবং সুনামগঞ্জ জেলার ১ জন সাংবাদিককে চিকিৎসা ও আর্থিক অসচ্ছলতার কারণে জনপ্রতি ৫০ হাজার টাকা করে মোট ৮ লাখ ৫০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর