1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

ঈদগাঁওতে এক লক্ষ্য পঞ্চাশ হাজার মানুষের দীর্ঘদিনের স্বপ্ন পূরণে এমপি কাজল

দৈনিক বাংলা নিউজ টিভি ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৬৯ বার পঠিত

ঈদগাঁওতে এক লক্ষ্য পঞ্চাশ হাজার মানুষের দীর্ঘদিনের স্বপ্ন পূরণে এমপি কাজল

মোঃ ওসমান গনি (ইলি) কক্সবাজার:

কক্সবাজার সদর–রামু–ঈদগাঁও আসনের সংসদ সদস্য আলহাজ্ব লুৎফর রহমান কাজল শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে ঈদগাঁও উপজেলার একাধিক গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের নির্ধারিত স্থান পরিদর্শন করেছেন।

পরিদর্শনকালে তিনি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন নির্মাণের জন্য নির্ধারিত স্থান, উপজেলা স্থায়ী প্রশাসনিক ভবন নির্মাণের জায়গা এবং দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে একটি আধুনিক পাবলিক টয়লেট নির্মাণের স্থান সরেজমিনে ঘুরে দেখেন।
এ সময় এমপি কাজল বলেন, ঈদগাঁও একটি গুরুত্বপূর্ণ জনপদ হওয়া সত্ত্বেও এখানে এখনো কোনো ফায়ার স্টেশন নেই। ফলে অগ্নিকাণ্ডের মতো দুর্ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকে। তিনি বলেন, ইতোমধ্যে দুই-একটি স্থান নির্ধারণ করা হয়েছে। প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুত জমি অধিগ্রহণ করা গেলে এখানে একটি আধুনিক ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন করা সম্ভব হবে, যা এ অঞ্চলের নিরাপত্তা ও জনসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, অল্প সময়ের মধ্যেই ঈদগাঁওকে একটি পূর্ণাঙ্গ ও আধুনিক উপজেলা হিসেবে গড়ে তোলা হবে। এ উপজেলার সকল সেবা ও সুযোগ-সুবিধা পর্যায়ক্রমে উন্নত করা হবে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ওসি এটিএম শিফাতুল মাজদার, উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আবদু শুক্কুর, আবদুল হাকিম চেয়ারম্যান, বিএনপি নেতা মো. আরিফ উল্লাহ, হামিদুল হক হামিদ, আজমগীরসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরিদর্শনকালে তিনি প্রকল্পগুলোর অগ্রগতি, বাস্তবায়ন, বাজার উন্নয়ন, যানজট নিরসন, ব্যবসায়ীদের ইজারা সংক্রান্ত বিষয় এবং চলমান প্রশাসনিক কার্যক্রম নিয়েও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন।স্থানীয়রা এ পরিদর্শনকে উপজেলা উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত হওয়ার একটি ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর