1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

লেবাননের শহরে ইসরাইলি হামলায় শিশুসহ ৮ সিরিয়ান নিহত

দৈনিক বাংলা নিউজ টিভি ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ মে, ২০২৬
  • ১৩৮ বার পঠিত

লেবাননের দক্ষিণাঞ্চলীয় আদলুন শহরে ইসরাইলি বিমান হামলায় অন্তত আটজন সিরিয়ার নাগরিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে কয়েকজন শিশুও রয়েছে।লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানিয়েছে, শুক্রবার (২৯ মে) দেশটির দক্ষিণাঞ্চলের উপকূলীয় শহর আদলুনের উপকণ্ঠ আল-হারতিয়া এলাকায় এই হামলা চালানো হয়।প্রাথমিকভাবে হতাহতের সংখ্যা কম বলা হলেও পরে উদ্ধার তৎপরতা চালিয়ে মৃতের সংখ্যা বেড়ে আটজনে পৌঁছায় বলে জানায় সংস্থাটি। নিহত সবাই সিরিয়া নাগরিক বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ।হামলার পরপরই ঘটনাস্থলে উদ্ধারকারী দল ও জরুরি সেবা কর্মীরা পৌঁছে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে তল্লাশি শুরু করে। এখনও এলাকায় উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে এনএনএ।স্থানীয় সূত্রগুলোর দাবি, হামলায় বেশ কয়েকটি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে নারী ও শিশুসহ বহু মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আহতের সঠিক সংখ্যা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।ইসরাইলি বাহিনীর পক্ষ থেকে হামলার বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়া হয়নি। তবে সাম্প্রতিক সময়ে লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েল ও সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে এ হামলার ঘটনা ঘটল।বিশ্লেষকদের মতে, গাজা যুদ্ধ শুরুর পর থেকে লেবানন সীমান্তে ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে সংঘাত ক্রমেই তীব্র আকার ধারণ করছে। এর জেরে সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় প্রায়ই বিমান হামলা, গোলাবর্ষণ ও পাল্টাপাল্টি আক্রমণের ঘটনা ঘটছে।

সূত্র: আল জাজিরা

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর