1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

জেলা প্রশাসকের উদ্যোগে ভোগডোমা আশ্রয়ণে নির্মিত স্কুল পরিদর্শন করলেন এমপি মনজুরুল ইসলাম মঞ্জু

দৈনিক বাংলা নিউজ টিভি ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ মে, ২০২৬
  • ৬৩ বার পঠিত

রনজিৎ সরকার রাজ, দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ভোগডোমা আশ্রয়ণ প্রকল্পে নবনির্মিত ‘ভোগডোমা আশ্রয়ণ দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়’ পরিদর্শন করেছেন দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ মনজুরুল ইসলাম মঞ্জু।

রবিবার (৩১ মে) বেলা ১১টায় উপজেলার পাল্টাপুর ইউনিয়নের ভোগডোমা আশ্রয়ণ প্রকল্প এলাকায় নির্মিত বিদ্যালয়টি পরিদর্শন করেন তিনি। বিদ্যালয়টি সম্পূর্ণ নতুন আঙ্গিকে পরিচালনার প্রস্তুতি সম্পন্ন করে উদ্বোধনের অপেক্ষায় রয়েছে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলাম, বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুন, থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, পাল্টাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌহিদুল ইসলাম, উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শাহজাহান সিরাজ শিপনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী।

সংশ্লিষ্টরা জানান, বিদ্যালয়টি চালু হলে আশ্রয়ণ প্রকল্পের শিক্ষার্থীসহ আশপাশের এলাকার ছেলে-মেয়েরা সহজেই মাধ্যমিক পর্যায়ের শিক্ষা গ্রহণের সুযোগ পাবে। এতদিন শিক্ষার্থীদের দূরবর্তী বিদ্যালয়ে গিয়ে পড়াশোনা করতে হওয়ায় অনেকেই ঝরে পড়ার ঝুঁকিতে ছিল। নতুন এই শিক্ষাপ্রতিষ্ঠান চালু হলে সেই সমস্যা অনেকাংশে দূর হবে বলে আশা করছেন স্থানীয় শিক্ষানুরাগী ও সচেতন মহল।

বিদ্যালয় পরিদর্শন শেষে এমপি মনজুরুল ইসলাম মঞ্জু বলেন, “আশ্রয়ণ এলাকার মানুষের জীবনমান উন্নয়নের পাশাপাশি শিক্ষার সুযোগ নিশ্চিত করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান সরকার শিক্ষার প্রসারে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলেই ভোগডোমা আশ্রয়ণে নতুন এই বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে।”

তিনি আরও বলেন, “বিদ্যালয়টি চালু হলে এ অঞ্চলের শিক্ষার্থীরা উপকৃত হবে এবং শিক্ষার হার বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর