1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

তেজগাঁওয়ে মালবাহী ট্রেনের দুই ওয়াগন লাইনচ্যুত, ৩ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল

দৈনিক বাংলা নিউজ টিভি ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ মে, ২০২৬
  • ৩৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর তেজগাঁও এলাকায় একটি মালবাহী ট্রেনের দুইটি ওয়াগন লাইনচ্যুত হওয়ার ঘটনায় ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ প্রায় তিন ঘণ্টা ব্যাহত থাকার পর আবার স্বাভাবিক হয়েছে।রবিবার (৩১ মে) বিকেলে তেজগাঁও রেলওয়ে স্টেশনসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই রেলওয়ের উদ্ধারকারী দল লাইনচ্যুত ওয়াগন উদ্ধারে কাজ শুরু করে।ঢাকা রেলওয়ে স্টেশন মাস্টার আনোয়ার হোসেন জানান, বিকেল ৩টার দিকে মালবাহী ট্রেনের একটি ওয়াগন লাইনচ্যুত হয়। পরে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এরপর থেকেই ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।ঢাকা রেলওয়ে থানা সূত্রে জানা যায়, দুর্ঘটনায় মালবাহী ট্রেনের দুইটি বগি লাইনচ্যুত হয়। ফলে উত্তরাঞ্চল থেকে ঢাকাগামী ট্রেনগুলো কোনোভাবে রাজধানীতে প্রবেশ করতে পারলেও ঢাকা থেকে উত্তরাঞ্চলের উদ্দেশ্যে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।রেলওয়ের কর্মকর্তারা জানান, দ্রুত উদ্ধার কাজ সম্পন্ন করে লাইন সচল করার ফলে দীর্ঘস্থায়ী ভোগান্তি এড়ানো সম্ভব হয়েছে। দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, লাইনচ্যুতির কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর