1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

অনিয়মের অভিযোগে মিস ইউনিভার্স থেকে সরে দাঁড়াল ফ্রান্স

দৈনিক বাংলা নিউজ টিভি ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ মে, ২০২৬
  • ৭৬ বার পঠিত

আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা মিস ইউনিভাসের ২০২৬ সালের আসরে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে ফ্রান্স। প্রতিযোগিতার সাম্প্রতিক কার্যক্রম ও ব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ প্রকাশ করে এ সিদ্ধান্ত নিয়েছে মিস ফ্রান্স সংগঠন। ১৯৫২ সাল থেকে নিয়মিত অংশ নেওয়ার পর এবারই প্রথম মিস ইউনিভার্স থেকে নিজেদের সরিয়ে নিচ্ছে দেশটি। বৃহস্পতিবার প্রকাশিত এক বিবৃতিতে সিদ্ধান্তের বিষয়টি জানায় মিস ফ্রান্স কর্তৃপক্ষ। বিবৃতিতে বলা হয়, ‘মিস ফ্রান্স কোম্পানি ২০২৬ সালের মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত আমাদের পরিচয়, মূল্যবোধ ও অঙ্গীকারের প্রতি বিশ্বস্ত থাকার ইচ্ছার প্রতিফলন। মিস ফ্রান্সের দাবি, সাম্প্রতিক বছরগুলোতে মিস ইউনিভার্সের কার্যক্রম ও নীতিগত দিকনির্দেশনা তাদের নিজস্ব মূল্যবোধের সঙ্গে আর সামঞ্জস্যপূর্ণ নয়। ২০২৫ সালের আসরে ‘বহু ধরনের অসংগতি ও ব্যবস্থাপনাগত ত্রুটি’ লক্ষ করা গেছে বলে অভিযোগ করেছে তারা। তবে এই সিদ্ধান্তকে চূড়ান্ত বা স্থায়ী হিসেবে দেখছে না সংগঠনটি। ভবিষ্যতে পরিস্থিতির উন্নতি হলে আবারও মিস ইউনিভার্সে অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে তারা। মিস ফ্রান্সের সভাপতি ফ্রেদেরিক জিলবেয়ার বলেন, ‘মিস ইউনিভার্স সব সময়ই আন্তর্জাতিক অঙ্গনে ফ্রান্সকে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ মঞ্চ ছিল। তবে আমাদের দায়িত্ব হলো মিস ফ্রান্স প্রতিযোগিতার মূল্যবোধ ও স্বাতন্ত্র্য বজায় রাখা। সেই বিবেচনা থেকেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরো বলেন, ভবিষ্যতে মিস ইউনিভার্সের কার্যক্রম ও নীতিগত পরিবর্তনের ওপর তারা নজর রাখবেন। এ বিষয়ে এখন পর্যন্ত মিস ইউনিভার্স কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর