
বিনোদন প্রতিবেদক: দীর্ঘ সময় পর আবারও মিউজিক ভিডিওতে দেখা যাবে দেশের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ-কে। ‘পেনসিল হিল’ শিরোনামের নতুন একটি গানের মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন তিনি। ভিডিওটি পরিচালনা করেছেন শোয়েব আহমেদ।গানটি গেয়েছেন আসিফ আলতাফ। শুধু কণ্ঠই নয়, গানটির কথা ও সুরও তারই করা। মিউজিক ভিডিওতে মৌয়ের সঙ্গে মডেল হিসেবেও দেখা যাবে এই গায়ককে।নতুন কাজটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে সাদিয়া ইসলাম মৌ বলেন, ক্যারিয়ারের শুরুর দিকে একটি ম্যাগাজিন অনুষ্ঠানে ‘আমার গরুর গাড়িতে’ গানের মিউজিক ভিডিওতে অভিনেতা জাহিদ হাসান-এর সঙ্গে অংশ নিয়েছিলেন তিনি। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও নিয়মিতভাবে মিউজিক ভিডিওতে কাজ করা হয়নি।মৌ বলেন, বর্তমানে মিউজিক ভিডিওর ধরন অনেক পরিবর্তন হয়েছে এবং প্রচুর কাজ হচ্ছে। বিভিন্ন প্রস্তাব পেলেও সেগুলোর বেশিরভাগই করা হয়ে ওঠে না। তবে ‘পেনসিল হিল’ নামটি শুনেই তার আগ্রহ তৈরি হয়। পরে গানটি শুনে তিনি মুগ্ধ হন এবং এতে আধুনিক জীবনের বিষাদ ও বাস্তবতার প্রতিফলন দেখতে পান। সেই কারণেই কাজটি করতে রাজি হন।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আসন্ন ঈদ উপলক্ষে ঈদের আগের রাতে ‘পেনসিল হিল’ গানটির মিউজিক ভিডিও প্রকাশ করা হবে। এটি গায়ক আসিফ আলতাফের নিজস্ব ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে উন্মুক্ত করা হবে।নতুন এই মিউজিক ভিডিওটি দর্শক-শ্রোতাদের মাঝে ব্যাপক সাড়া ফেলবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
Top of Form
Bottom of Form