1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

পঞ্চগড়ে পুকুরে ডুবে ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু

দৈনিক বাংলা নিউজ টিভি ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ১ জুন, ২০২৬
  • ৫৬ বার পঠিত

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের কেকুপাড়া এলাকায় পুকুরের পানিতে ডুবে আপন দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (৩১ মে) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় পরিবার ও পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।নিহতরা হলো কেকুপাড়া এলাকার মৃত আইজুল ইসলামের ছেলে আসিফ (১২) এবং মেয়ে সাথী (১০)।স্থানীয় সূত্রে জানা যায়, দুই শিশুর মা জীবিকার তাগিদে অন্যের জমিতে দিনমজুরের কাজ করেন। রোববারও তিনি প্রতিদিনের মতো কাজে যান। সন্ধ্যায় বাড়িতে ফিরে ছেলে-মেয়েকে দেখতে না পেয়ে উদ্বিগ্ন হয়ে তাদের খোঁজ শুরু করেন। পরে পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারাও বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চালান। একপর্যায়ে রাত প্রায় ৮টার দিকে বাড়ির পাশের একটি পুকুরে আসিফের মরদেহ ভাসতে দেখা যায়। খবর পেয়ে স্থানীয় লোকজন পুকুরে নেমে তল্লাশি শুরু করেন। পরে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর একই পুকুর থেকে সাথীর মরদেহ উদ্ধার করা হয়। একসঙ্গে দুই সন্তানের এমন অকাল মৃত্যুতে পরিবারে শোকের মাতম নেমে আসে। স্বজনদের আহাজারিতে পুরো এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে। প্রতিবেশীরাও এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মোজাম্মেল হক বলেন, “বাড়ির পাশের পুকুর থেকে দুই ভাই-বোনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। তাদের মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় স্থানীয়দের মাঝে গভীর শোক ও সহমর্মিতার অনুভূতি বিরাজ করছে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর