1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

বিশ্বকাপের আগে সুখবর, আইসিসি র্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়েছেন জ্যোতি

দৈনিক বাংলা নিউজ টিভি ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ৪৫ বার পঠিত

 

আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে পর্দা উঠছে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের। বৈশ্বিক এই আসর শুরুর আগে সুখবর পেয়েছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রকাশিত সর্বশেষ নারী টি-টোয়েন্টি ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়েছেন তিনি।নতুন র‍্যাঙ্কিং অনুযায়ী, যৌথভাবে ১৮তম স্থানে অবস্থান করছেন বাংলাদেশ অধিনায়ক। বিশ্বকাপের আগে তার এই অগ্রগতি বাংলাদেশ দলের জন্য ইতিবাচক বার্তা হিসেবে দেখা হচ্ছে। এদিকে অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে বড় ধরনের পরিবর্তন এসেছে। ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথিউসকে পেছনে ফেলে আবারও শীর্ষস্থান পুনরুদ্ধার করেছেন নিউজিল্যান্ডের অধিনায়ক ও তারকা অলরাউন্ডার মেলি কার। আয়ারল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে ম্যাথিউস বিশ্রামে থাকায় রেটিং পয়েন্টে এগিয়ে গিয়ে শীর্ষস্থান দখল করেন কিউই এই ক্রিকেটার। ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষ দুটি স্থান ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার জর্জিয়া ভল ও বেথ মুনি। অন্যদিকে ইংল্যান্ডের বিপক্ষে অপরাজিত অর্ধশতক করে ভারতের অধিনায়ক হারমনপ্রীত কৌর এক ধাপ এগিয়ে সেরা দশে জায়গা করে নিয়েছেন। র‍্যাঙ্কিংয়ে সবচেয়ে বড় অগ্রগতি হয়েছে ইংল্যান্ডের তরুণ ব্যাটার অ্যালিস ক্যাপসির। ৮২ রানের দুর্দান্ত ইনিংস খেলে তিনি ১৩ ধাপ এগিয়ে ৩০তম স্থানে উঠে এসেছেন। বোলারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন ইংল্যান্ডের স্পিনার লিনসে স্মিথ। দ্বিতীয় স্থানে রয়েছেন পাকিস্তানের সাদিয়া ইকবাল। ইংল্যান্ডের পেসার লরেন বেল এক ধাপ এগিয়ে যৌথভাবে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন। একইভাবে চার্লি ডিন এক ধাপ এগিয়ে চতুর্থ এবং দক্ষিণ আফ্রিকার ননকুলুলেকো ম্লাবা দুই ধাপ এগিয়ে পঞ্চম স্থানে অবস্থান করছেন। বিশ্বকাপের আগে র‍্যাঙ্কিংয়ের এই পরিবর্তন নারী ক্রিকেটের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অবস্থারই প্রতিফলন বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর