1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

ব্যক্তিগত শোক কাটিয়ে ‘তারকাটা’র প্রচারণায় প্রিয়াঙ্কা সরকার

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ৬২ বার পঠিত
প্রিয়াঙ্কা সরকার

বিনোদন ডেস্ক: ব্যক্তিগত জীবনের গভীর শোককে আড়াল করে আবারও কাজে ফিরলেন টলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। স্বামী রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অকাল মৃত্যুর পর এটিই তার প্রথম কাজ। আগামী ১২ জুন ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে বিক্রম চট্টোপাধ্যায় প্রযোজিত প্রথম ওয়েব সিরিজ তারকাটা। মুক্তিকে সামনে রেখে শুরু হয়েছে সিরিজটির ব্যাপক প্রচারণা। সম্প্রতি সিরিজটির এক প্রচারণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলাকুশলীরা। সাদা শাড়ি, মানানসই ব্লাউজ ও আকর্ষণীয় হেয়ারস্টাইলে অনুষ্ঠানে নজর কাড়েন প্রিয়াঙ্কা। ব্যক্তিগত শোক বুকে নিয়েও হাসিমুখে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। সহশিল্পীদের সঙ্গে আড্ডা এবং ট্রেলার প্রদর্শনীতে তার প্রাণবন্ত উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানে মজার ছলে প্রিয়াঙ্কাকে প্রশ্ন করা হয়, বাস্তব জীবনেও তিনি কখনো ‘তারকাটা’ হয়ে যান কি না। জবাবে অভিনেত্রী বলেন, “প্রচণ্ড গরমে, খুব ক্ষুধা পেলে কিংবা নিজের জন্য সময় না পেলে আমি তারকাটা হয়ে যাই। এখন একটু একা সময় কাটানো আমার খুব প্রয়োজন।” নিজেকে কীভাবে সামলে নেন—এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, “নিজের জন্য কিছু সময় বের করি। কী করলে মন ভালো থাকবে সেটা বোঝার চেষ্টা করি। তারপর সেই কাজটাই করি। এভাবেই কাটা তারগুলো আবার জুড়ে যায়।”সিরিজের প্রচারে ছেলে সহজকে নিয়েও কথা বলেন প্রিয়াঙ্কা। তিনি বলেন, “আমি ভাগ্যবান যে সহজ তারকাটা হয়েই জন্মেছে। ও আমাকে অনুপ্রেরণা দেয়। আমরা দু’জন মিলে এই ক্রেজিনেস উপভোগ করার চেষ্টা করি।”ব্যক্তিগত শোকের কঠিন সময় পেরিয়ে নতুন উদ্যমে কাজে ফেরা প্রিয়াঙ্কার এই উপস্থিতি অনুরাগীদের মাঝেও ইতিবাচক সাড়া ফেলেছে। ‘তারকাটা’ মুক্তির অপেক্ষায় এখন দর্শকরা।

 

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর