1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

পুশইনের বিষয়ে সীমান্তে টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে: কুমিল্লা সেক্টর কমান্ডার

মাহফুজ আনোয়ার, জেলা প্রতিনিধি কুমিল্লা
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ১৯০ বার পঠিত

পুশইনের বিষয়ে সীমান্তে টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে: কুমিল্লা সেক্টর কমান্ডার

মাহফুজ আমোঃনোয়ার, জেলা প্রতিনিধি কুমিল্লা

বাংলাদেশ সীমান্তে ভারতীয়দের অনুপ্রবেশ ও পুশইনের বিষয়ে টহল ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধিসহ বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে বলে জানিয়েছেন বিজিবি কুমিল্লার সেক্টর কমান্ডার কর্নেল রেজাউল কবির।

বুধবার (১৪ মে) সকালে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বালুজুরী বিজিবি বিওপি ক্যাম্প উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এসময় ১০ ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সেক্টর কমান্ডার কর্নেল রেজাউল কবির আরো বলেন, যেখানে কাঁটাতারের বেড়া নেই কিংবা বাঁশের বেড়া দেয়া আছে সেখান থেকেও কোন তথ্য পেলে সাথে সাথে ব্যবস্থা নেয়া হচ্ছে। সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে বাংলাদেশ বর্ডার গার্ড ব্যাটালিয়ন সচেষ্টভাবে দায়িত্ব পালন করে আসছে।
উল্লেখ্য, কুমিল্লা জেলার ১০৬ কিলোমিটার সহ ব্রাহ্মণবাড়িয়া ও ফেণী জেলার মোট ৩২৭ কিলোমিটার সীমান্ত কুমিল্লা সেক্টরের অধীনে। এর মধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক কুমিল্লা অংশের চৌদ্দগ্রাম সীমান্ত সংলগ্ন।

বিজিবি সূত্রে জানা গেছে, চৌদ্দগ্রাম উপজেলার বালুজুরীতে নতুন বিওপির কার্যক্রম শুরু হওয়ায় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন এই সীমান্ত এলাকায় সীমান্ত হত্যা বন্ধ, নারী ও শিশু মানব পাচার রোধ, মাদকসহ সকল ধরনের চোরাচালান বন্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে বিজিবি। নতুন বিওপি নির্মাণের ফলে সীমান্ত এলাকায় বিজেপির নজরদারি আরো বাড়বে বলে প্রত্যাশা করছেন কুমিল্লা সেক্টর কমান্ডার ও বিজেপি অধিনায়ক।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর