
২০২৬ ফিফা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা। মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও আজতেকা স্টেডিয়ামে অনুষ্ঠিত বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানে তার পারফরম্যান্সের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে নানা জল্পনা-কল্পনা।ভক্তদের একাংশের দাবি, মঞ্চে যিনি পারফর্ম করেছেন তিনি আসল শাকিরা নন, বরং তার কোনো ‘বডি ডাবল’ বা রূপধারী। নতুন লুক, ভিন্নধর্মী চুলের রং এবং বড় কালো সানগ্লাসের কারণে অনেকেই তাকে সহজে চিনতে পারেননি।এবারের বিশ্বকাপের অফিসিয়াল থিম সং ‘দাই দাই’ (এগিয়ে চলো)-তে নাইজেরিয়ান সংগীতশিল্পী বার্না বয়ের সঙ্গে কণ্ঠ দিয়েছেন ৪৯ বছর বয়সী এই বিশ্বখ্যাত শিল্পী। তবে গান বা পারফরম্যান্সের চেয়ে বেশি আলোচনায় এসেছে তার বদলে যাওয়া চেহারা।