1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

তারেক মঞ্চ কেন্দ্রীয় কমিটির ৯১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন ও পরিচিতি সভা

মোঃ শাহজালাল সুমন
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ৮৬ বার পঠিত

 

মোঃ শাহজালাল সুমন:বিএনপির আদর্শে বিশ্বাসী সমর্থক এবং দীর্ঘদিন ধরে রাজনৈতিক অঙ্গনে সক্রিয় থাকলেও দলীয় কাঠামোয় যথাযথ মূল্যায়ন থেকে বঞ্চিত নেতাকর্মীদের সমন্বয়ে গঠিত সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন তারেকমঞ্চ-এর কেন্দ্রীয় কমিটির ৯১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ই জুন শুক্রবার বিকেলে রাজধানীর উত্তরার ৪ নম্বর সেক্টরে অবস্থিত বাংলাদেশ ক্লাবে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারেক মঞ্চ কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা, বিশিষ্ট শিল্পপতি, রশিদ গ্রুপের চেয়ারম্যান এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম. কফিলউদ্দিনআহমেদ। সভায় সর্বসম্মতিক্রমে মো. সরওয়ারহোসেনদুলালকেসভাপতি এবং এস. এম. রাশিদুজ্জামানদীপ্তকেসাধারণসম্পাদক করে ৯১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। এছাড়া মো. আশরাফুলআলমরনিকেসিনিয়রসহ-সভাপতি এবং সাইফুলইসলামআক্তারকে সিনিয়রযুগ্মসাধারণসম্পাদক হিসেবে মনোনীত করা হয়। কমিটিতে আরও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দকে অন্তর্ভুক্ত করা হয়েছে। অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক এস. এম. রাশিদুজ্জামান দীপ্ত বলেন, “গত ১২ মার্চ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে তারেক মঞ্চের প্রাথমিক কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে ৩১ মার্চ অনুষ্ঠিত সাংগঠনিক সভার মাধ্যমে ১৯ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিল। আজ ১২ জুন ৯১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি গঠন করা হলো। ইতোমধ্যে চারটি জেলায় কমিটি প্রদান করা হয়েছে। খুব দ্রুত মহানগর, জেলা এবং পর্যায়ক্রমে থানা পর্যায়েও তারেক মঞ্চের কমিটি গঠন করা হবে। তিনি আরও বলেন, “সারাদেশে তারেক মঞ্চের একটি শক্তিশালী সাংগঠনিক নেটওয়ার্ক গড়ে তোলা হবে, যা ভবিষ্যতে সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রধান অতিথির বক্তব্যে এম. কফিল উদ্দিন আহমেদ বলেন, “তারেক মঞ্চ আজ একটি নবজাতক সংগঠন হিসেবে যাত্রা শুরু করেছে। বিএনপির আদর্শ ধারণকারী নেতাকর্মীদের দায়িত্ব হবে এই সংগঠনকে লালন-পালন করে একটি শক্তিশালী প্রতিষ্ঠানে পরিণত করা। তিনি আরও বলেন, “তারেক মঞ্চ পরিচালনার ক্ষেত্রে আমি সবসময় আপনাদের পাশে আছি। সাংগঠনিক কিংবা আর্থিক যেকোনো প্রয়োজনেই আমাকে পাশে পাবেন। দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। তাই এই সংগঠনের মধ্যে যেন কোনো অনুপ্রবেশকারী বা দলের আদর্শবিরোধী ব্যক্তি প্রবেশ করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে মিষ্টিমুখের মধ্য দিয়ে তারেক মঞ্চের আনুষ্ঠানিক কার্যক্রমের সূচনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীরা নতুন কমিটি ঘোষণাকে স্বাগত জানান এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম সফল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, শুভানুধ্যায়ী ও সমর্থকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর