1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

৭-১ গোলে ব্যবধানে নবাগত কুরাসাওকে গুঁড়িয়ে জার্মানির শক্ত বার্তা

দৈনিক বাংলা নিউজ টিভি ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ৯৩ বার পঠিত

বিশ্বকাপের মঞ্চে আবারও ৭-১ ব্যবধানে জয় তুলে নিয়ে পুরোনো স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি। সর্বশেষ দুই বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়া চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা এবার মিশন শুরু করল দাপুটে এক জয়ে। ফিফা বিশ্বকাপ ২০২৬-এ নিজেদের প্রথম ম্যাচে কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত করেছে জার্মানি। যুক্তরাষ্ট্রের হিউস্টনে অনুষ্ঠিত ম্যাচটি যেন ফিরিয়ে এনেছে ২০১৪ বিশ্বকাপের বেলো হরিজেন্তের সেই ঐতিহাসিক রাতের স্মৃতি, যখন স্বাগতিক ব্রাজিলকে ৭-১ গোলে হারিয়ে ফুটবল বিশ্বকে বিস্মিত করেছিল জার্মানরা। তবে এবার প্রতিপক্ষ ছিল বিশ্বকাপের নবাগত কুরাসাও। মাত্র ১ লাখ ৫৮ হাজার জনসংখ্যার দেশটি প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে ইতিহাস গড়েছে। জার্মানির বিপক্ষে ম্যাচ দিয়েই বিশ্বকাপ যাত্রা শুরু করে তারা। ম্যাচে শক্তির ব্যবধান স্পষ্ট হলেও কুরাসাওয়ের জন্য স্বস্তির খবর, তারা চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে নিজেদের প্রথম বিশ্বকাপ গোলের দেখা পেয়েছে। তবে সেই আনন্দ ম্লান হয়ে যায় জার্মান আক্রমণের সামনে। দীর্ঘদিনের হতাশা পেছনে ফেলে বিশ্বকাপ মিশন শুরুতেই শক্ত বার্তা দিল জার্মানি। ৭-১ গোলের এই জয় তাদের আত্মবিশ্বাস যেমন বাড়াবে, তেমনি প্রতিদ্বন্দ্বীদের কাছেও পৌঁছে দেবে সতর্কবার্তা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর