
ময়মনসিংহ সিটি করপোরেশন’র সেনবাড়ি রোডের জলবদ্ধতা নিরসনে কাজ করছেন প্রশাসক
নীহার বকুল।
ময়মনসিংহ নগরীর ৬ নম্বর ওয়ার্ডের সেনবাড়ি রোড এলাকায় মেইন রোড সংলগ্ন ড্রেনের ওপর অবৈধভাবে স্থাপনা নির্মাণের অভিযোগে তা অপসারণের নির্দেশ দিয়েছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মোঃ রুকুনোজ্জামান সরকার রোকন।
আজ ১৪ জুন (রবিবার) নিজে দাড়িয়ে থেকে ড্রেনের উপর রড সিমেন্ট দিয়ে ঢালাই গুলো তিনি অপসারণ করান।
নগরীর জলাবদ্ধতা নিরসন, ড্রেনেজ ব্যবস্থা সচল রাখা এবং জনভোগান্তি কমাতে এ নির্দেশনা প্রদান করা হয়।
এতে করে যানবাহন চলাচল ও জলবদ্ধতার নিরসন হবে সেইসাথে নাগরিক দুর্ভোগ কমবে বলে মনে করেন ভুক্তভোগী এলাকাবাসী।