1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

দৈনিক বাংলা নিউজ টিভি ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ৪৩ বার পঠিত

 

ঢাকা, ১৬ জুন: চট্টগ্রামের আনোয়ারায় গড়ে ওঠা চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চলে পরিবেশবান্ধব ও টেকসই অবকাঠামো নিশ্চিত করতে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা এবং নবায়নযোগ্য জ্বালানির বাধ্যতামূলক ব্যবহার নিশ্চিতের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৬ জুন) অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ নির্দেশনা দেওয়া হয়। সভায় পরিবেশগত সুরক্ষা নিশ্চিত এবং প্রকল্প নকশায় টেকসই জ্বালানি ব্যবস্থার অন্তর্ভুক্তির শর্তে চীনা অর্থনৈতিক ও শিল্প অঞ্চলের জন্য সহায়ক অবকাঠামো প্রকল্প’ অনুমোদন দেওয়া হয়। সভা শেষে রাজধানীর এনইসি সম্মেলন কক্ষে সাংবাদিকদের ব্রিফিংয়ে পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি জানান, শিল্পায়নের গতি ত্বরান্বিত করা এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণের লক্ষ্য নিয়ে প্রায় ৪ হাজার ১৮৯ কোটি ৪৫ লাখ ৯৭ হাজার টাকা ব্যয়ে প্রকল্পটি অনুমোদন করা হয়েছে। প্রকল্পের মোট ব্যয়ের মধ্যে সরকার বহন করবে ১ হাজার ৭২২ কোটি ১৯ লাখ ৮৫ হাজার টাকা, আর বাকি ২ হাজার ৪৬৭ কোটি ২৬ লাখ ১২ হাজার টাকা আসবে প্রকল্প ঋণ ও অনুদান থেকে। প্রকল্প প্রস্তাব পর্যালোচনার সময় প্রধানমন্ত্রী পরিবেশ সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে শিল্পবর্জ্য ব্যবস্থাপনার জন্য আধুনিক ও পূর্ণাঙ্গ বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থা গড়ে তোলার নির্দেশ দেন। পাশাপাশি একটি আধুনিক ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট (ইটিপি) স্থাপন এবং পরিশোধিত পানি পুনর্ব্যবহারযোগ্য করার বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী প্রকল্পের নকশায় থাকা সম্ভাব্য পরিবেশগত ত্রুটি দূর করে আন্তর্জাতিক পরিবেশগত মানদণ্ড ও প্রটোকল অনুসরণের ওপর জোর দেন। এছাড়া পুরো শিল্পাঞ্চলে সৌরভিত্তিক নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাধ্যতামূলক করা এবং ব্যাপকভাবে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ দেন। পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, বর্জ্য ব্যবস্থাপনা, উন্নত পানি শোধন ও পুনর্ব্যবহার সুবিধা এবং নবায়নযোগ্য জ্বালানির সংযুক্তি নিশ্চিত করার শর্তেই প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়েছে। তিনি জানান, প্রকল্পের চূড়ান্ত বাস্তবায়ন পরিকল্পনায় এসব পরিবেশবান্ধব ও টেকসই উদ্যোগের প্রতিফলন ঘটাতে হবে।

সূত্র: বাসস

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর