1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

মিরপুরে গৃহবধূর অর্ধগলিত লাশ উদ্ধার

দৈনিক বাংলা নিউজ টিভি ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ৪০ বার পঠিত

 

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুরের কাজীপাড়ার একটি বাসা থেকে রাবেয়া (২০) নামের এক গৃহবধূর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে এটি হত্যা বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পর থেকেই নিহতের স্বামী আশিকুর জামান মুন্না পলাতক রয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার রাত থেকে মুন্নার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। এর আগে তিনি ঘর থেকে বের হওয়ার সময় বাড়ির মালিককে জানিয়েছিলেন যে তিনি রাতের খাবার আনতে যাচ্ছেন। এরপর আর তিনি ফিরে আসেননি। নিহতের মা সংবাদমাধ্যমকে জানান, বিগত পাঁচ দিন ধরে তিনি মেয়ের মোবাইল ফোন বন্ধ পাচ্ছিলেন। কোনো যোগাযোগ করতে না পেরে মঙ্গলবার তিনি মিরপুরের ওই বাসায় আসেন। ভেতর থেকে দরজা বন্ধ দেখে সন্দেহ হলে তিনি পুলিশে খবর দেন। পরবর্তী সময়ে কাফরুল থানা পুলিশ এসে ভেতর থেকে রাবেয়ার অর্ধগলিত লাশ উদ্ধার করে। পারিবারিক সূত্রে জানা যায়, মাত্র ছয় মাস আগে কিশোরগঞ্জের মেয়ে রাবেয়া ভালোবেসে মিরপুরের বাসিন্দা মুন্নাকে বিয়ে করেছিলেন। বিয়ের অল্প কিছু দিনের মধ্যেই এই নির্মম ঘটনা ঘটল। কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, প্রাথমিক আলামতে এটি হত্যা বলে মনে হচ্ছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী মুন্না পলাতক থাকায় তাকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। ইতিমধ্যেই সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  সূত্র: নয়া দিগন্ত

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর