1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

তুরাগ ৫৪ নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা — আশুলিয়া ও ধউর ইউনিট সভাপতি মোঃ রাশেদ খান*

মোঃ সোহাগ মিয়া নিজস্ব প্রতিনিধি উত্তরা
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ২২ বার পঠিত

*তুরাগ ৫৪ নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা — আশুলিয়া ও ধউর ইউনিট সভাপতি মোঃ রাশেদ খান*

মোঃ সোহাগ মিয়া নিজস্ব প্রতিনিধি

মাদকের কালো থাবা থেকে যুবসমাজ ও আগামী প্রজন্মকে রক্ষায় কঠোর অবস্থানে গেলেন তুরাগ থানাধীন ৫৪ নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের আশুলিয়া ও ধউর ইউনিট সভাপতি মোঃ রাশেদ খান।

বুধবার এলাকার বিভিন্ন স্পট পরিদর্শন শেষে তিনি মাদকবিরোধী অভিযানকে আরও জোরদার করার ঘোষণা দেন।

*”এই ওয়ার্ডে মাদকের কোনো ঠাঁই হবে না”*
মোঃ রাশেদ খান বলেন, “মাদক আমাদের সমাজ, পরিবার ও তরুণ প্রজন্মকে ধ্বংস করে দিচ্ছে। ৫৪ নং ওয়ার্ডের আশুলিয়া ও ধউর ইউনিটের আওতাধীন কোনো গলি, বস্তি বা আড্ডায় মাদক ব্যবসা-সেবন বরদাস্ত করা হবে না। এটা এখন থেকে জিরো টলারেন্স।”

তিনি আরও জানান, ওয়ার্ডের মুরুব্বি, মসজিদের ইমাম, শিক্ষক ও ক্লাব প্রতিনিধিদের নিয়ে কমিটি গঠন করে সার্বক্ষণিক নজরদারি বাড়ানো হবে। সন্দেহজনক কাউকে দেখা মাত্রই আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দেওয়া হবে।

শুধু দমন নয়, প্রতিরোধেও জোর দিচ্ছেন রাশেদ খান। তিনি বলেন, “পুলিশি অভিযানের পাশাপাশি খেলাধুলা, শিক্ষা ও কর্মসংস্থানের মাধ্যমে যুবকদের মাদক থেকে দূরে রাখতে হবে। আমরা খুব দ্রুত ফ্রি ক্রীড়া প্রতিযোগিতা ও কাউন্সেলিং সেশনের আয়োজন করব।”

স্থানীয় বাসিন্দারা তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তাদের মতে, রাজনৈতিক নেতৃত্ব থেকে এমন কঠোর বার্তা এলাকায় শান্তি ফেরাতে বড় ভূমিকা রাখবে।

মোঃ রাশেদ খানের কড়া হুঁশিয়ারি — “মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের জন্য ৫৪ নং ওয়ার্ডে আর কোনো জায়গা নেই। হয় ভালো হয়ে যান, নয়তো আইনের মুখোমুখি হন।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর