1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি ‎

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ৪১ বার পঠিত

সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি

মকবুল হোসেন,
ময়মনসিংহ জেলা প্রতিনিধি

‎ দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এর সম্পাদক ও প্রকাশক মেহেদী হাসান, বার্তা সম্পাদক আশরাফ আলী ফারুকীসহ চার জন সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা প্রতি মন্ত্রী শাহ আলমের অনিয়ম ও দুর্নীতির সংক্রান্ত সংবাদ প্রকাশ করায় মামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সাংবাদিক ও নাগরিক সমাজের প্রতিনিধিগন।

আজ ‎১৭ জুন বুধবার বেলা ২টার দিকে নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় । সাংবাদিকবৃন্দ ও নাগরিক সমাজবৃন্দের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজন অংশ গ্রহণ করেন।

উক্ত ‎মানববন্ধনে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ম.কিবরিয়া চৌধুরী হেলিম,সাবেক সাধারণ সম্পাদক শ্যামলেন্দু পাল,বাংলাদেশ প্রেসক্লাব,ময়মনসিংহ বিভাগীয় সভাপতি শামীম তালুকদার, দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি তানভীর হাসান,দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রতিনিধি আসাদুজ্জামান তালুকদার, মানিক মিয়া,সদস্য সচিব,বাংলাদেশ প্রেসক্লাব,নেত্রকোণা জেলা শাখা,CNA ব্যুরো চীফ,নেত্রকোণা জেলা মনিরুল ইসলাম, হাবিবুর রহমান,যুগ্ম আহ্বায়ক,বাংলাদেশপ্রেসক্লাব,নেত্রকোণা জেলা শাখা,ইকাবাল কবির, সম্মানিত সদস্য,বাংলাদেশ প্রেসক্লাব,জেলা শাখা,কামরুল হাসান,সম্মানিত সদস্য,বাংলাদেশ প্রেসক্লাব,জেলা শাখা,ওবায়দুল ইসলাম সাগর,সভাপতি সম্মিলিত মানবাধিকার জোট,নেত্রকোণা জেলা শাখা, প্রমুখ।

এই প্রতিবাদ মানববন্ধনে ‎বক্তারা বলেন, তথ্যভিত্তিক ও জনস্বার্থসংশ্লিষ্ট অনুসন্ধানী সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দায়ের করা স্বাধীন সাংবাদিকতা ও মুক্ত গণমাধ্যমের জন্য উদ্বেগজনক। অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের জেরে সাংবাদিকদের হয়রানি করা হলে সত্য উদঘাটনের পথ বাধাগ্রস্ত হবে এবং গণমাধ্যমের স্বাধীনতা ক্ষতিগ্রস্ত হবে।

‎আরও বলেন, গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে জনগণের স্বার্থে কাজ করে। দুর্নীতি, অনিয়ম ও ক্ষমতারঅপব্যবহারের তথ্য প্রকাশ করা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব। এ ধরনের সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রবণতা বন্ধ করতে হবে।

‎বক্তারা অবিলম্বে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এর সম্পাদক ও প্রকাশক মেহেদী হাসান, বার্তা সম্পাদক আশরাফ আলী ফারুকীসহ চার সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মামলাটি প্রত্যাহারের দাবি জানান। এছাড়াও সাংবাদিকদের স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়

‎মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা এ ধরনের ঘটনায় সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ভবিষ্যতে এ ধরনের হয়রানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর