
ডাঃ জুবাইদা রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানালেন তুরাগ থানা বিএনপি যুগ্ন আহবায়ক হাজী জহিরুল ইসলাম।
মোঃ সোহাগ মিয়া নিজস্ব প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সহধর্মিণী, বিশিষ্ট চিকিৎসক ও গবেষক ডাঃ জুবাইদা রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী জহিরুল ইসলাম।
এক শুভেচ্ছা বার্তায় হাজী জহিরুল ইসলাম বলেন, “ডাঃ জুবাইদা রহমান একজন মেধাবী চিকিৎসক, গবেষক ও দেশপ্রেমিক ব্যক্তিত্ব। তাঁর কর্মময় জীবন ও মানবসেবামূলক অবদান জাতির জন্য অনুকরণীয়। জন্মবার্ষিকীতে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক কল্যাণ কামনা করছি।”
তিনি আরও বলেন, ডাঃ জুবাইদা রহমান দেশের গণতন্ত্র, মানবিক মূল্যবোধ ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বিএনপি পরিবারের জন্য অনুপ্রেরণার উৎস। তাঁর জন্মদিনে দেশবাসীর কাছে তিনি দোয়া কামনা করেন।
পরিশেষে হাজী জহিরুল ইসলাম ডাঃ জুবাইদা রহমানের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে তাঁকে জন্মবার্ষিকীর শুভেচ্ছা জানান।