1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

উত্তরা-আজমপুর-আবদুল্লাহপুরে দীর্ঘদিনের দুর্ভোগ নিরসন: আন্ডারপাস-ওভারপাস নির্মাণে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা, ঢাকা-১৮ বাসীর কৃতজ্ঞতা*

মোঃ সোহাগ মিয়া নিজস্ব প্রতিনিধি উত্তরা
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ৫৯ বার পঠিত

*উত্তরা-আজমপুর-আবদুল্লাহপুরে দীর্ঘদিনের দুর্ভোগ নিরসন: আন্ডারপাস-ওভারপাস নির্মাণে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা, ঢাকা-১৮ বাসীর কৃতজ্ঞতা*

*ঢাকা, ১৮ এপ্রিল ২০২৬*
উত্তরা কসাইবাড়ী, আজমপুর কাঁচাবাজার ও আবদুল্লাহপুর বেড়িবাঁধ রেলক্রসিং এলাকার যানজট ও জনদুর্ভোগ দূর করতে আন্ডারপাস ওভারপাস নির্মাণের বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা এসেছে। এ সিদ্ধান্তে ঢাকা-১৮ আসনের লক্ষাধিক মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিন সকাল-সন্ধ্যায় ওই তিনটি পয়েন্টে রেলগেট পড়লে ঘণ্টার পর ঘণ্টা যানজট লেগে থাকত। অ্যাম্বুলেন্স, স্কুলগামী শিক্ষার্থী থেকে শুরু করে কর্মজীবী মানুষ সবাই চরম ভোগান্তির শিকার হতেন। বারবার দাবি ওঠার পর অবশেষে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হলো।

এ প্রেক্ষাপটে ঢাকা-১৮ আসনের জনগণ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। জনদুর্ভোগের বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে দ্রুত নির্দেশনা দেওয়ায় এলাকাবাসী তাকে আন্তরিক ধন্যবাদ জানান।

একইসঙ্গে জনগণের দাবির প্রতি আন্তরিক গুরুত্ব দেওয়া এবং উন্নয়নমুখী নেতৃত্বের জন্য ঢাকা-১৮ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব এস এম জাহাঙ্গীর হোসেন-কেও ঢাকা-১৮ আসনের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। স্থানীয় বাসিন্দারা আশা করছেন, আন্ডারপাস ওভারপাস নির্মিত হলে শুধু যানজটই কমবে না, ব্যবসা-বাণিজ্য ও জনজীবনের গতিও বাড়বে বহুগুণ।

প্রকল্প বাস্তবায়ন শুরু হলে উত্তরার প্রবেশমুখ হিসেবে পরিচিত এই এলাকার চিত্র পুরোপুরি বদলে যাবে বলে মনে করছেন নগর পরিকল্পনাবিদ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর