1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

পবিপ্রবিতে হিট প্রজেক্টের কর্মশালা অনুষ্ঠিত

জহুরুল ইসলাম জুয়েল,বাপসনিউজঃ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ২৪ বার পঠিত

পবিপ্রবিতে হিট প্রজেক্টের কর্মশালা অনুষ্ঠিত

 

জহুরুল ইসলাম জুয়েল,বাপসনিউজঃ

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কৃষি অনুষদের শিক্ষাক্রম আধুনিকীকরণ এবং এটি বাস্তবায়নের সক্ষমতা বৃদ্ধি করা শীর্ষক প্রারম্ভিক কর্মশালা গত বুধবার ,১৭ জুন ২০২৬,সকাল সাড়ে ৯ টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। খবর বাপসনিউজ ।হিট উপ-প্রকল্পের উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.এসএম হেমায়েত জাহান।সাব প্রজেক্ট ম্যানেজার প্রফেসর ড.মামুন-উর-রশিদ এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন প্রকল্পের এএসপিএম প্রফেসর ড.কামরুল হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর আবদুল লতিফ,কৃষি অনুষদের ডীন প্রফেসর জহুরুল হক। প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.এসএম হেমায়েত জাহান বলেন, শিক্ষকদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের কোন বিকল্প নেই।প্রশিক্ষনের মাধ্যমে সাফল্য ও কর্ম দক্ষতা বৃদ্ধি পায়।
এক্ষেত্রে প্রত্যেকে যদি নিজ নিজ দায়িত্ব সম্পর্কে সচেতন থাকি তাহলে আমরা আমাদের দায়িত্ব নিষ্ঠা ও দক্ষতার সাথে পালন করতে পারব।আমি বিশ্বাস করি আমাদের শিক্ষকরা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করছেন এবং ভবিষ্যতেও করবেন।

তিনি বলেন, শিক্ষার্থীরা শ্রেণীকক্ষ থেকে তাত্ত্বিক জ্ঞান অর্জন করে আর মাঠপর্যায়ে প্র্যাকটিক্যাল কাজের মাধ্যমে সে জ্ঞানকে দক্ষতায় রূপান্তরিত করে।এই দুয়ের সমন্বয়েই গড়ে ওঠে প্রকৃত কোয়ালিটি গ্রাজুয়েট।

তাই বিশ্ববিদ্যালয়ের প্রতিটি অনুষদে প্রাকটিক্যাল শিক্ষার প্রতি আরো গুরুত্বারোপ করা প্রয়োজন।তিনি বলেন আজকের এ প্রশিক্ষণ খুবই গুরুত্বপূর্ণ।যে উদ্দেশ্য নিয়ে আজকের এই আয়োজন তিনি এর সফলতা কামনা করেন।সকাল ১১ টায় টেকনিক্যাল সেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রফেসর ড. মামুন উর-রশিদ।মডারেটর হিসেবে এর পরে উন্মুক্ত আলোচনা করেন প্রফেসর ড. ইকতিয়ার উদ্দিন।কৌশলগত পরিকল্পনা নিয়ে আলোচনা করেন আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মাহবুব রব্বানী, আলোচনা করেন প্রফেসর ড.কামরুল হাসান, প্রফেসর এটিএম সানাউল হক,প্রশিক্ষণের সারসংক্ষেপ নিয়ে আলোচনা তুলে ধরেন প্রফেসর ড. মো: মামুন-উর- রশিদ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর