1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

ঢাকা উত্তর সিটি নির্বাচনে ৪৩, ৪৪ ও ৪৫ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে প্রার্থী হবেন রুপা

দৈনিক বাংলা নিউজ টিভি ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ১৪১ বার পঠিত

 

মোঃ শাহজালাল সুমন : আসন্ন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে সংরক্ষিত কাউন্সিলর পদে ৪৩, ৪৪ ও ৪৫ নম্বর ওয়ার্ডে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন উত্তরখান থানা বিএনপির নেত্রী এবং সামাজিক সংগঠন তারেক মঞ্চ কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক সাদিয়া আফরিন রুপা। তিনি দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থেকে এলাকায় জনসচেতনতা, নারী উন্নয়ন এবং সামাজিক উন্নয়নে কাজ করে আসছেন। স্থানীয় পর্যায়ে তার সক্রিয় উপস্থিতি এবং বিভিন্ন সামাজিক উদ্যোগের কারণে তিনি ইতোমধ্যে এলাকাবাসীর মাঝে পরিচিত মুখ হিসেবে পরিচিতি লাভ করেছেন। সাদিয়া আফরিন রুপা বলেন, দীর্ঘ প্রায় ১৭ বছর ধরে ঢাকা-১৮ আসনের অন্তর্ভুক্ত ৪৩, ৪৪ ও ৪৫ নম্বর ওয়ার্ডগুলো কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে পিছিয়ে রয়েছে। তিনি মনে করেন, অবকাঠামোগত উন্নয়ন, নাগরিক সেবা নিশ্চিতকরণ এবং সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে এই এলাকাগুলোকে আধুনিক ও বাসযোগ্য করে তোলা সম্ভব। তিনি আরও বলেন, জনগণের দোয়া ও সমর্থন পেলে তিনি ওয়ার্ডগুলোর উন্নয়নে কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ। তিনি উল্লেখ করেন, এলাকার অন্যতম প্রধান সমস্যা হিসেবে তিনি গ্যাস ও পানির সংকটকে চিহ্নিত করেছেন এবং নির্বাচিত হলে এসব মৌলিক নাগরিক সমস্যার স্থায়ী সমাধানে উদ্যোগ নেবেন বলে জানান। পাশাপাশি সড়ক ব্যবস্থা উন্নয়ন, ড্রেনেজ সমস্যা সমাধান, পরিচ্ছন্নতা ব্যবস্থার উন্নতি এবং নাগরিক সুবিধা সহজীকরণে তিনি কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। নারী ও শিশুদের উন্নয়নকে বিশেষ গুরুত্ব দিয়ে তিনি বলেন, সমাজ উন্নয়নের ক্ষেত্রে নারীর অংশগ্রহণ বাড়ানো এবং শিশুদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা তার অগ্রাধিকার থাকবে। শিক্ষা, সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন কার্যক্রম গ্রহণের পরিকল্পনার কথাও তিনি উল্লেখ করেন। এছাড়া তিনি কিশোর গ্যাং, মাদক এবং চাঁদাবাজি নির্মূলের ওপর জোর দিয়ে বলেন, একটি নিরাপদ সমাজ গঠনের জন্য এসব অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর সামাজিক অবস্থান নেওয়া জরুরি। তিনি তরুণ সমাজকে সঠিক পথে পরিচালিত করতে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম চালানোর কথাও জানান। একটি শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, গত জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এস.এম. জাহাঙ্গীর হোসেনকে নির্বাচিত করার লক্ষ্যে তিনি ভোটারের ঘরে ঘরে গিয়ে ভোট প্রার্থনা করেছেন এবং জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করেছেন। একই সঙ্গে বিএনপির চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি তিনি জনগণের মাঝে পৌঁছে দিতে কাজ করেছেন। তিনি আরও বলেন, সেই ধারাবাহিকতাকে অব্যাহত রেখে আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনেও তিনি জনগণের দ্বারে দ্বারে গিয়ে দলের উন্নয়ন ও অঙ্গীকারসমূহ তুলে ধরতে চান। পাশাপাশি ৪৩, ৪৪ ও ৪৫ নং ওয়ার্ড থেকে সংরক্ষিত নারী কাউন্সিলর পদে নির্বাচিত হয়ে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর