
ঢাকা-১৮ আসনে মাদক, চাঁদাবাজি, কিশোর গ্যাং ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা এমপি এস এম জাহাঙ্গীর হোসেনের পক্ষে মাঠে কাজ করছেন ৫৪ নং ওয়ার্ড বিএনপি নেতা মোঃ হানিফ মিয়া
মোঃ সোহাগ মিয়া নিজস্ব প্রতিনিধি উত্তরা
শুক্রবার ওয়ার্ডের এক মতবিনিময় সভা ও গণসংযোগে তিনি এ ঘোষণা দেন। হানিফ মিয়া বলেন, এমপি এস এম জাহাঙ্গীর হোসেনের নির্দেশনা অনুযায়ী ঢাকা-১৮ আসনকে মাদক ও সন্ত্রাসমুক্ত রাখতে প্রশাসনের সাথে সমন্বয় করে কঠোর অবস্থানে যাবে বিএনপি ও সহযোগী সংগঠনগুলো।
৫৪ নং ওয়ার্ড বিএনপি নেতা মোঃ হানিফ মিয়া*
“এলাকার তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না। অনলাইন জুয়ার কারণে অনেক পরিবার আজ নিঃস্ব। এমপি মহোদয়ের পক্ষ থেকে আমরা স্পষ্ট জানিয়ে দিচ্ছি – ঢাকা-১৮ আসনে যারা এসব অপকর্মের সাথে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এটি এমপি সাহেবের জিরো টলারেন্স নীতি”।
এমপি এস এম জাহাঙ্গীর হোসেন দীর্ঘদিন ধরেই ঢাকা-১৮ আসনকে শান্তিপূর্ণ ও বাসযোগ্য রাখার ওপর জোর দিয়ে আসছেন। তার পক্ষ থেকে হানিফ মিয়া জানান, ওয়ার্ডে ওয়ার্ডে নজরদারি কমিটি গঠন, স্কুল-কলেজে সচেতনতামূলক ক্যাম্পেইন এবং প্রশাসনকে তথ্য দিয়ে সহায়তা করার কাজ শুরু হয়েছে।
স্থানীয় বাসিন্দারা এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন। তারা বলছেন, কিশোর গ্যাং ও অনলাইন জুয়ার দৌরাত্ম্যে গত কয়েক বছর ধরে অতিষ্ঠ ছিলেন তারা। এখন কঠোর অবস্থানের ঘোষণায় এলাকায় স্বস্তি ফিরবে বলে আশা করছেন অনেকে।
৫৪ নং ওয়ার্ড বিএনপি নেতা জানান, খুব দ্রুতই প্রতিটি মহল্লায় সচেতনতা সভা, মসজিদ-মন্দির-মাদ্রাসায় খুতবা ও আলোচনার মাধ্যমে তরুণদের সচেতন করা হবে। একইসাথে মাদক ও জুয়ার স্পটগুলো চিহ্নিত করে পুলিশ প্রশাসনকে তালিকা দেওয়া হবে।
ঢাকা-১৮ আসনের এই জিরো টলারেন্স ঘোষণা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।