1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের নবনিযুক্ত চেয়ারম্যানকে ফুলপুর বিএনপির সংবর্ধনা*

মোঃ সোহাগ মিয়া নিজস্ব প্রতিনিধি উত্তরা
  • প্রকাশের সময় : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ৩৭ বার পঠিত

*ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের নবনিযুক্ত চেয়ারম্যানকে ফুলপুর বিএনপির সংবর্ধনা*

মোঃ সোহাগ মিয়া ময়মনসিং প্রতিনিধি

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের নবনিযুক্ত চেয়ারম্যান জনাব মোতাহার হোসেন তালুকদারকে শুক্রবার বিকালে সংবর্ধনা দিয়েছে ফুলপুর উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠন।

ফুলপুর উপজেলা বিএনপির আয়োজনে স্থানীয় দলীয় কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ফুলপুর উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা নবনিযুক্ত চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদারের দক্ষতা ও অভিজ্ঞতার ভূয়সী প্রশংসা করেন। তারা আশা প্রকাশ করেন তার নেতৃত্বে ময়মনসিংহ বিভাগের পরিকল্পিত নগরায়ন ও উন্নয়ন কার্যক্রম আরও বেগবান হবে। বিশেষ করে ফুলপুর-তারাকান্দা অঞ্চলের অবকাঠামো উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

নবনিযুক্ত চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার সংবর্ধনার জন্য ফুলপুর উপজেলা ও পৌর বিএনপির সকল স্তরের নেতাকর্মীদের ধন্যবাদ জানান। তিনি বলেন, প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে ময়মনসিংহের সার্বিক উন্নয়নে কাজ করে যাবেন। জনগণের প্রত্যাশা পূরণই হবে তার মূল লক্ষ্য।

অনুষ্ঠান শেষে চেয়ারম্যানের হাতে ফুলের তোড়া ও ক্রেস্ট তুলে দেন নেতৃবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর