1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

নির্মম হৃদয় বিদারক! এক ছাগলের জন্য জীবন গেলো ৪ জন মানবিক মানুষের

নীহার বকুল।
  • প্রকাশের সময় : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ২৪ বার পঠিত

নির্মম হৃদয় বিদারক! এক ছাগলের জন্য জীবন গেলো ৪ জন মানবিক মানুষের

নীহার বকুল।

টাঙ্গাইল জেলার মধুপুর গড়ের টেলকি গ্রামের এক বাড়ির পরিত্যক্ত টয়লেটের কুয়ার গর্তে পড়ে যাওয়া একটি ছাগলকে তুলতে গিয়ে বিষাক্ত গ্যাসে বাপ ছেলে সহ আদিবাসী পরিবারের মোট চারজনের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে।

আজ ২০ জুন (শনিবার) সকালে এই হৃদয় বিদারক ঘটনাটি এলাকাবাসী কে মর্মাহত করেছে।

একজন মানুষ কুয়ার গর্তে নামলেন ছাগলটিকে বাঁচানোর জন্য কিন্তু কিছুক্ষণ পর আর তার কোনো সাড়া পাওয়া গেল না, আরেকজন নামলেন এরপর তৃতীয়জন, তারপর চতুর্থজন অথচ কেউ নিজের জীবনের কথা ভাবেননি। সবাই ভেবেছিলেন অন্যের জীবন বাঁচানোর কথা। কিন্তু নির্মম নিয়তি! একে একে চারজনই প্রাণ হারালেন, মূহুর্তেই টেলকি গ্রামের আকাশে নেমে এলো শোকের কালো ছায়া।

একটি ছাগলকে বাঁচাতে গিয়ে চারটি পরিবার হারিয়ে ফেলল তাদের সবচেয়ে আপনজন কর্মক্ষম মানুষটিকে, এই ঘটনাটি আমাদের অনেক কিছু শেখায়। মানবতা অবশ্যই মহৎ গুণ, অন্যকে বাঁচানো অবশ্যই মহৎ কাজ কিন্তু নিজের জীবন বিপন্ন করে নয়।

বিপদে আবেগের পাশাপাশি প্রয়োজন সতর্কতা ও সঠিক ব্যবস্থাপনা। বিশেষ করে কূপ, গর্ত বা বন্ধ জায়গায় বিষাক্ত গ্যাস জমে থাকতে পারে, যা মুহূর্তেই মানুষের মহামূল্যবান প্রাণ কেড়ে নিতে পারে।

আজ টিলকি গ্রামের এই ঘটনা শুধু একটি দুর্ঘটনা নয়, এটি আমাদের জন্য একটি শিক্ষানীয় বিষয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর