1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

ত্রিশালে শিশু ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম গ্রেফতার

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ৭১ বার পঠিত

 

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহের ত্রিশালে সাড়ে পাঁচ বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে মো. শাহিনুর ইসলাম নামে এক মসজিদের ইমামকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় শনিবার (২০ জুন) রাতে ত্রিশাল থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী শিশুটির বাবা। গ্রেফতারকৃত শাহিনুর ইসলাম (৩৫) টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের বেলুয়া গ্রামের পশ্চিমপাড়া এলাকার মোজাম্মেল হোসেনের ছেলে। তিনি ত্রিশাল উপজেলার সদর ইউনিয়নের চিকনা মনোহর এলাকার হাসেন আলী শেখবাড়ি জামে মসজিদের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশুটি তার পরিবারের সঙ্গে ত্রিশালের একটি গ্রামে ভাড়া বাসায় বসবাস করত এবং অভিযুক্ত ইমামের কাছে আরবি শিক্ষা গ্রহণ করত। শনিবার বিকেলে আরবি পড়তে গিয়ে শিশুটি বাড়ি ফিরতে দেরি করলে তার মা খোঁজ নিতে যান। এ সময় তিনি অভিযুক্ত শাহিনুর ইসলামকে শিশুটির সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখতে পান বলে অভিযোগ করেন। মায়ের চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে শাহিনুর ইসলামকে আটক করে। পরে স্থানীয়রা তাকে মসজিদের ভেতরে আটকে রেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়। এদিকে অসুস্থ শিশুটিকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানোর পরামর্শ দেন। ভুক্তভোগী শিশুটির মা বলেন, “আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই। অপরাধীর সর্বোচ্চ শাস্তি চাই, যাতে ভবিষ্যতে আর কোনো শিশুর সঙ্গে এমন ঘটনা না ঘটে। ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহমেদ বলেন, “ভুক্তভোগী শিশুটির বাবা থানায় মামলা করেছেন। গ্রেফতারকৃতকে জিজ্ঞাসাবাদ শেষে রবিবার আদালতে পাঠানো হবে। ঘটনার তদন্ত চলছে।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর