1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

র‍্যাব-১৩ কর্তৃক কোটি টাকার কষ্টি পাথরের মূর্তিসহ যুবক আটক ।

নিজস্ব প্রতিবেদক 
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ১০৬ বার পঠিত

র‍্যাব-১৩ কর্তৃক কোটি টাকার কষ্টি পাথরের মূর্তিসহ যুবক আটক নিজস্ব প্রতিবেদক ঃ

পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলায়  প্রায় দেড় কোটি টাকা মূল্যের একটি বিষ্ণু মূর্তিসহ এক যুবককে আটক করেছে র‍্যাব ১৩ । বৃহস্পতিবার বিকেলে , ক্রাইম প্রিভেনশন কোম্পানি-২ নীলফামারীর ক্যাম্পের একটি দল সফলতার সাথে এ অভিযান পরিচালনা করে। এসময় এক পামুলী ইউনিয়নের আবু বক্কর সিদ্দিক নামের এক যুবকে আটক করে।

র‍্যাব সূত্র জানায়, ৮ নং দন্ডপাল ইউনিয়নের মাটিয়াপাড়া এলাকার মো. মুকুলের বাড়িতে অভিযান চালায় র‍্যাব। ভারতে পাচারের উদ্দেশ্যে রাখা ৩৩ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি কষ্টি পাথরের মূর্তিসহ আবু বক্কর ছিদ্দীককে আটক করা হয়েছে । ছিদ্দীক ও মুকুল সম্পর্কে জামাই-শ্বশুর।

বৃহস্পতিবার বিকেলে র‍্যাব অভিযান পরিচালনা করলে বিষয়টি বুঝতে পেরে ছিদ্দীক একটি সাদা রংয়ের প্লাস্টিকের বস্তুাসহ দৌঁড়ে পালানোর চেষ্টা কালে র‍্যাব সদস্যরা তাকে আটক করে। আটক এরপর বস্তা থেকে কষ্টি পাথরের মূর্তিটি উদ্ধার করা হয়। বর্তমান যার আনুমানিক মূল্য ১ কোটি ৫০ হাজার টাকা।

নীলফামারী র‍্যাব ১৩ এর ইন্সপেক্টর আব্দুর রাজ্জাক বাদী হয়ে আবু বক্কর ছিদ্দীকের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন এর ২৫-বি,১-এ ধারায় দেবীগঞ্জ থানায় মামলা দায়ের করে আসামী আবু বক্কর সিদ্দিকে থানায় হস্তান্তর করে ।

দেবীগঞ্জ থানার ওসি (তদন্ত) প্রবীর কুমার সরকার বলেন, মামলা রুজুর পর আসামিকে আদালতে প্রেরণ করা হবে।

কামাল উদ্দিন
পঞ্চগড়
০১৭১৯৫১৪৩৩৮

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর