1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

ফুলপুরের নিখোঁজ রেনু মালা’র লাশ মিললো তারাকান্দা’র তিয়রকান্দী পুলের নিচে

নীহার বকুল।
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ৩৯ বার পঠিত

ফুলপুরের নিখোঁজ রেনু মালা’র লাশ মিললো তারাকান্দা’র তিয়রকান্দী পুলের নিচে

নীহার বকুল।

ময়মনসিংহের ফুলপুর উপজেলার পয়ারী ২য় খণ্ড এলাকার ননী গোপাল সেনের স্ত্রী রেনু মালা ২২ জুন সোমবার থেকেবিকাল ৪ টা থেকে নিখোঁজ ছিল। তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও না পেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিসহ প্রচার প্রচারণা চালানো হয়।

আজ মঙ্গলবার (২৩ জুন) সকালে তারাকান্দা উপজেলার কাকনি ইউনিয়নের তিয়রকান্দি বাজার সংলগ্ন একটি পুলের নিচে এক হিন্দু নারীর মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ ফায়ারব্রিগেড ও সিভিল ডিফেন্স’র দ্ধারা উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

খবর পেয়ে ঘটনাস্থলে আসেন রেনু মালা’র স্বামী ননী গোপাল সেন ও তার ছেলে, তারা লাশ দেখে সনাক্ত করেন এটাই রেনুমালার মরদেহ। এসময় রেনুমালার সন্তান ও স্বামীর কান্নায় উপস্থিত সবার মাঝে শোকের ছায়া নেমে আসে। সবাই এ জঘন্য অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

পুলিশ ও স্থানীয় এলাকাবাসীর ধারণা রেনুমালাকে অপহরণ করে আটকে রেখে পাশবিক নির্যাতন করে অপরাধীরা ঘটনা দামাচাপা দিতে হত্যা করে বস্তাবন্দি লাশ প্বার্শবর্তী কাকনী ইউনিয়নের তিয়রকান্দী পুলের নিচে ফেলে দেয়,যা রেনু মালা’র ইউনিয়ন লাগায়া এলাকা।

বর্তমানে মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণের ব্যবস্থা করছে পুলিশ প্রশাসন আইনী প্রক্রিয়া চলমান আছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর