1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

তুরাগে আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে তুরাগ থানা বিএনপি*

মোঃ সোহাগ মিয়া প্রতিনিধি উত্তরা
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ৪০ বার পঠিত

*তুরাগে আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে তুরাগ থানা বিএনপি*

মোঃ সোহাগ মিয়া প্রতিনিধি উত্তরা

* নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর তুরাগ এলাকায় জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সতর্ক অবস্থান নিয়েছেন তুরাগ থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

মঙ্গলবার তুরাগ থানা বিএনপির আহ্বায়ক আমানুল্লাহ ভূঁইয়ার নেতৃত্বে এলাকার বিভিন্ন পয়েন্টে নেতাকর্মীরা অবস্থান নেন। এ সময় তারা সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক রাখা এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক দৃষ্টি রাখেন।

আমানুল্লাহ ভূঁইয়া বলেন, দিনটিকে কেন্দ্র করে কেউ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেজন্য আমরা মাঠে আছি। তুরাগের জনগণের নিরাপত্তা সবার আগে। বিএনপি সবসময় জনগণের পাশে ছিল, এখনো আছে।

তুরাগ থানা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দও এ সময় উপস্থিত ছিলেন। তারা এলাকার মসজিদ, বাজার ও আবাসিক এলাকা ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং যেকোনো গুজব এড়িয়ে চলার আহ্বান জানান।

উল্লেখ্য, সরকার আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার পর দলটির প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে সারাদেশে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে তুরাগেও বিএনপি নেতাকর্মীরা নিজ উদ্যোগে পাহারায় রয়েছেন।

স্থানীয় বাসিন্দারা বলছেন, নেতাকর্মীদের সতর্ক উপস্থিতিতে এলাকায় স্বস্তি ফিরেছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গেও তারা সমন্বয় রাখছেন বলে জানা গেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর