1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

তুরাগে আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে তুরাগ থানা বিএনপি

মোঃ সোহাগ মিয়া নিজস্ব প্রতিনিধি উত্তরা
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ২৫ বার পঠিত

তুরাগে আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে তুরাগ থানা বিএনপি

মোঃ সোহাগ মিয়া প্রতিনিধি উত্তরা

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর তুরাগ এলাকায় জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সতর্ক অবস্থান নিয়েছেন তুরাগ থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

 

মঙ্গলবার তুরাগ থানা বিএনপির আহ্বায়ক আমানুল্লাহ ভূঁইয়ার নেতৃত্বে এলাকার বিভিন্ন পয়েন্টে নেতাকর্মীরা অবস্থান নেন। এ সময় তারা সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক রাখা এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক দৃষ্টি রাখেন।

 

আমানুল্লাহ ভূঁইয়া বলেন, দিনটিকে কেন্দ্র করে কেউ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেজন্য আমরা মাঠে আছি। তুরাগের জনগণের নিরাপত্তা সবার আগে। বিএনপি সবসময় জনগণের পাশে ছিল, এখনো আছে।

 

তুরাগ থানা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দও এ সময় উপস্থিত ছিলেন। তারা এলাকার মসজিদ, বাজার ও আবাসিক এলাকা ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং যেকোনো গুজব এড়িয়ে চলার আহ্বান জানান।

 

উল্লেখ্য, সরকার আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার পর দলটির প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে সারাদেশে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে তুরাগেও বিএনপি নেতাকর্মীরা নিজ উদ্যোগে পাহারায় রয়েছেন।

 

স্থানীয় বাসিন্দারা বলছেন, নেতাকর্মীদের সতর্ক উপস্থিতিতে এলাকায় স্বস্তি ফিরেছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গেও তারা সমন্বয় রাখছেন বলে জানা গেছে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর