1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

দক্ষিণখানে যুবদলের শক্তি প্রদর্শন: রাজপথে ফ্যাসিবাদী ষড়যন্ত্র রুখতে যুবদলের বিক্ষোভ*

মোঃ সোহাগ মিয়া নিজস্ব প্রতিনিধি উত্তরা
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ৫৮ বার পঠিত

*দক্ষিণখানে যুবদলের শক্তি প্রদর্শন: রাজপথে ফ্যাসিবাদী ষড়যন্ত্র রুখতে যুবদলের বিক্ষোভ*

মোঃ সোহাগ মিয়া নিজস্ব প্রতিনিধি উত্তরা

ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের নির্দেশে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত ও রাজপথ থেকে ফ্যাসিবাদের যেকোনো ষড়যন্ত্রের বিষদাঁত ভেঙে দিতে দক্ষিণখান থানা যুবদল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

আজ রাজপথে অনুষ্ঠিত এই কর্মসূচিতে নেতৃত্ব দেন দক্ষিণখান থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ আলম মিঠু ও আব্দুল্লাহ রাসেল। মিছিলটি দক্ষিণখানের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এসময় যুবদলের নেতাকর্মীরা ফ্যাসিবাদবিরোধী বিভিন্ন স্লোগানে রাজপথ প্রকম্পিত করে তোলেন।

সমাবেশে বক্তারা বলেন, ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন সবসময় সাধারণ মানুষের জানমালের নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে আসছেন। তার নির্দেশনায় যুবদল রাজপথে সজাগ রয়েছে, যাতে কোনো ফ্যাসিবাদী শক্তি দেশ ও জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে না পারে।

মাসুদ আলম মিঠু ও আব্দুল্লাহ রাসেল বলেন, জনগণের অধিকার ও গণতন্ত্র রক্ষায় যুবদল সবসময় রাজপথে থাকবে। ফ্যাসিবাদের কোনো চক্রান্ত দক্ষিণখানের মাটিতে বাস্তবায়ন হতে দেওয়া হবে না।

কর্মসূচিতে দক্ষিণখান থানা যুবদলের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী ও বিপুল সংখ্যক সমর্থক অংশগ্রহণ করেন। পুরো এলাকাজুড়ে ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর