1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

শিশু ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত কে র‌্যাব-১৪ এর অভিযানে গ্রেফতার

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ৭২ বার পঠিত

শিশু ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত কে র‌্যাব-১৪ এর অভিযানে গ্রেফতার

মকবুল হোসেন,
ময়মনসিংহ জেলা প্রতিনিধি

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১৪ এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে শিশু ধর্ষণ মামলার প্রধান পলাতক অভিযুক্ত মুন্না (২৫)কে গ্রেফতার করা হয়।
ঘটনার বিবরণে প্রকাশ যে, বাদীর নাবালিকা মেয়ে (১১) স্থানীয় একটি বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী। গত ১২ জুন ২০২৬ রাত অনুমান ৮ টায় ভিকটিম প্রকৃতির ডাকে সাড়া দিতে বসতঘর থেকে বাইরে বের হয়।এ সময় পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা ধৃত অভিযুক্ত তাকে জোরপূর্বক টেনে-হেঁচড়ে পার্শ্ববর্তী একটি পরিত্যক্ত রান্নাঘরে নিয়ে যায়। সেখানে অভিযুক্ত তাকে ভয়-ভীতি প্রদর্শন করে এবং ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। এ বিষয়ে কাউকে কিছু না বলার জন্য তাকে হত্যার হুমকিও দেয়।
উক্ত ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে নেত্রকোনা জেলার মোহনগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন, যার মামলা নম্বর-০৮, ধারা-৯(১), নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০(সংশোধনী-২০২৬)।
উক্ত ঘটনার পর থেকেই র‌্যাব-১৪ এর একটি গোয়েন্দা দল আসামিকে গ্রেফতারে ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই প্রেক্ষিতে, গোপন সংবাদের ভিত্তিতে ২৩ জুন ২০২৬. ভোর অনুমান সোয়া ৫.১৫ টায় সদর কোম্পানি, র‌্যাব-১৪, ময়মিনসিংহ এর আভিযানিক দল নেত্রকোনা জেলার সদর থানার সিএনজি স্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত ধর্ষণ মামলার প্রধান পলাতক অভিযুক্ত মুন্না (২৫), জেলা- নেত্রকোনাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত অভিযুক্তের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।সিনিয়র সহকারী পরিচালক,মিডিয়া অফিসার অধিনায়কের পক্ষে স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে ঘটনা সত্যতা নিশ্চিত করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর